চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাফরুলে ফ্ল্যাট থেকে স্বামী–স্ত্রী–ছেলের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মিরপুরে কাফরুল থানার একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পরিষ্কার নয় পুলিশ। তবে তারা ধারণা করছেন সন্তান  ও স্ত্রীকে বিষ খাওয়ানোর পর বাড়ির কর্তা গলায় ফাঁস দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়ির ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহত ব্যক্তির নাম বায়েজিদ ও নারীর নাম অঞ্জনা। ছেলেটির নাম ফারহান।

তিনি বলেন, ওই নারী ও ছেলেটির লাশ বিছানার ওপরে পাওয়া গেছে। বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।

সেলিমুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে বসে এখন সুরতহাল রিপোর্ট করছি। সিআইডি ক্রাইমকে খবর দেওয়া হয়েছে। তারা আলামত সংগ্রহ করতে আসবেন।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসলে এখনো আমরা এ বিষয়ে পরিষ্কার নই। আগে সিআইডি আসুক। তারা আলামত সংগ্রহের পর বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Reneta

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ  বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বায়েজিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বায়েজিদ ব্যবসা সংক্রান্তে ব্যাংক থেকে ঋণ করেছিলেন, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কাফরুল থানায় একটি মামলাও করেন।

মোস্তাক আহমেদ বলেন, বায়েজিদ ঋণের কারণে এ ঘটনা ঘটিয়েছেন কি না-পুলিশ তা তদন্ত করে দেখছে।

জানা যায়, এই ফ্ল্যাটে মো. বায়েজিদ নামের এক ব্যক্তি তার স্ত্রী অঞ্জনা ও তাদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলে নিয়ে থাকতেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT