বলিউড কন্যা সোনম কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাঝে কোনো মিল খুঁজে পান? অভিনয় কিংবা চেহারায়? বলিউডের সিনেমার পোকা হলে এই দু’জনের পার্থক্যগুলো হাড়ে হাড়ে টের পাওয়ার কথা! কিন্তু মার্কিন গণমাধ্যম এই দু’জনকে যেন আলাদাই করতে পারেনি। বরং সোনম কাপুরকে দীপিকা ডেকে ভুল করে বসলো তারা।
ফ্রান্সের সমুদ্র নগরী কানে বসেছে চলচ্চিত্রের মহাযজ্ঞ ৭০তম কান চলচ্চিত্র উৎসব। সেখানেই এখন অংশ নিয়েছেন এই দুই তারকা। ঘটনাটা ঘটলো সেখানেই।
কানে সম্প্রতি সোনমের একটি ছবি পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘স্টক ফটো এজেন্সি’। কিন্তু ছবি সোনমের হলে কী হবে! ক্যাপশনে লেখা, ‘৭০তম কান উৎসবে দ্য মেয়েরউটজ সিনেমা নিয়ে হাজির ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন’।
অবশ্য এবারই প্রথম নয়! এই অল্প কিছুদিন হল লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে দীপিকাকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে ডেকেছিল এক দল মার্কিন ফটোগ্রাফার। হিন্দুস্তান টাইমস।









