চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রতারণা: বাংলাদেশিদের সতর্কতার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A

বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার পরিচয় দিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের তৎপরতা বিষয়ে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেছেন, সরকারি কোনো সংস্থা টেলিফোনে ব্যক্তিগত তথ্য চায় না বা অর্থ পরিশোধ করতে বলে না। তারা সরাসরি চিঠি পাঠিয়ে নাগরিকদের সাথে যোগযোগ করে। কেউ এভাবে কারো ব্যক্তিগত তথ্য ও অর্থ চাইলে তা প্রদান থেকে বিরত থাকবেন।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টরন্টো থেকে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ অনুষ্ঠানে এই মতামত দেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় বুধবার রাতে প্রচারিত এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ফাইনান্সিয়াল ক্রাইম সাইবার ফ্রড এবং ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ খালেদ শোয়েব, আইনজীবী ব্যারিস্টার জয়ন্ত সিনহা এবং সাংবাদিক কিশোয়ার লায়লা।

নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর জানান, ইমিগ্রেশন, সার্ভিস কানাডা, রেভিনিউ কানাডা এমনকি আরসিএমপির নাম ভাঙ্গিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে টেলিফোনে নাগরিকদের প্রতারিত করছে। বাংলাদেশি কমিউনিটিকে এই প্রতারণা সম্পর্কে সচেতন করে দিতে এই আলোচনার আয়োজন করা হয় বলে তিনি উল্লেখ করেন।

ফাইনান্সিয়াল ক্রাইম, সাইবার ফ্রড এবং ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ খালেদ শোয়েব তার আলোচনায় বলেন, সারা বিশ্বে ১০ হাজারের বেশি কল সেন্টার থেকে টেলিফোন কলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকদের সাথে প্রতারণা করা হচ্ছে। ইন্টারপোল এ ব্যাপারে সক্রিয় আছে। তবে নাগরিকদেরও সতর্ক হতে হবে।

Reneta

তিনি বলেন, কানাডাসহ পশ্চিমাদেশগুলোর থার্ড পার্টি আউটসোর্সিং এর সুযোগে এইসব দেশের নাগরিকদের নাম টেলিফোন নম্বর বেহাত হয়ে গিয়ে থাকতে পারে। তিনি বলেন, এই প্রতারণার নেটওয়ার্ক সারা বিশ্বজুড়ে এবং তারা নানা ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই নাগরিকদের প্রতারণা করছে। আগামী ১০ বছর পর আরো উন্নততর প্রযুক্তি ব্যবহার করে তারা প্রতারণা করবে। সেজন্য প্রস্তুতির দরকার আছে।

ব্যারিষ্টার জয়ন্ত সিনহা তার আলোচনায় সরকারি বিভিন্ন সংস্থা কিভাবে নাগরিকদের সাথে যোগযোগ করে বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা কিভাবে জানায় তার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, টেলিফোনের মাধ্যমে কোনো আদালত বা আরসিএমপি গ্রেফতারি পরোয়ানার তথ্য নাগরিকদের জানায় না, সরকারি কোনো সংস্থা ক্রেডিট কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন বা গিফট কার্ডের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে না।

সাংবাদিক কিশোয়ার লায়লা তার আলোচনায় নাগরিকদের বিশেষ করে নতুন আসা অভিবাসীদের প্রতারণামুলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করে তুলতে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার পরামর্শ দেন।

তিনি বলেন, সরকারি অর্থায়নে বিভিন্ন সেটেলমেন্ট সংস্থা নতুন অভিবাসীদের নিয়ে কাজ করে। তারা প্রতারণা ধরন এবং করণীয় সম্পর্কে নতুন অভিবাসীদের তথ্য দিয়ে সচেতন করে তুলতে পারে। তা ছাড়া বিভিন্ন কমিউনিটি সংগঠন এবং ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপগুলোও কার্যকর সচেতনতামূলক ভূমিকা রাখতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাপ্রবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে জামায়াত কর্মীর ওপর অতর্কিত হামলা, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা–মাওলানা জুনায়েদ সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT