চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার গভর্নর জেনারেলের দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৯, জুন ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া এক নৈশভোজে অংশ নিয়েছেন।

তিনি জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে স্থানীয় সময় শুক্রবার বিকেলে সেখানে পৌঁছেন।

গভর্নর জেনারেল জুলি পায়েট নগরীর লা সিটাডেলে এই নৈশভোজের আয়োজন করেন।

Banglabid

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সেখানে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুচ, হাইতির প্রেসিডেন্ট এবং ক্যারিবীয় সম্প্রদায়ের সভাপতি জোয়েনাল ময়েজি এবং নৈশভোজে যোগ দেয়া অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গেছেন।

Reneta

ট্রুডো জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ছাড়াও বিশ্বের ১৫ জন সম্ভাবনাময় নেতাকে এই আউটরিচ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে কানাডায় পৌঁছানোর পর সেদেশে বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং অন্টরিও প্রদেশের প্রটোকল বিভাগের উপ-প্রধান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেখ হাসিনা গত বৃহস্পতিবার সন্ধ্যায় জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি-৭ শীর্ষ সম্মেলনপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

আগস্ট ১৫, ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ দিনের গ্যাস সংকটের পর স্বস্তি, বেড়েছে এলএনজি সরবরাহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT