চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতালান সংকটে জড়াল মেসির ছেলেও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
মেসি

স্বাধীন কাতালোনিয়ার দাবিতে উত্তাল বার্সেলোনা। স্প্যানিশ প্রশাসনের দিক থেকে যতই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, আগুন কিন্তু ধিকিধিকি জ্বলছেই।

বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকে স্বাধীন কাতালোনিয়ার দাবিতে হওয়া গণভোটকে সমর্থন জানিয়েছিলেন। ব্যাপক বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন বার্সা তারকা। এবার তালিকায় নবতম সংযোজন স্বয়ং লিওনেল মেসির ছোট্ট ছেলেও!

শুক্রবার ইনস্টাগ্রামে ‘এলএমটেন’ যে পোস্টটি করেছেন তা ঘিরে দ্রুতই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পোস্টে ফুটবল জাদুকরের ছোট ছেলে মাতেওকে দেখা যাচ্ছে একটি গান গাইতে! কী সেই গান? স্পেনের কাতালান প্রদেশের আঞ্চলিক ভাষায় একটি নার্সারির কবিতা বেশ সুর করে গেয়ে যাচ্ছে মাতেও।

বার্সার আর্জেন্টিনীয় মহাতারকা পোস্টটি করা মাত্রই তোলপাড় করা বিতর্কের শুরু। অনেকেই সামাজিক মাধ্যমে মেসির নতুন পোস্ট নিয়ে পাল্টা বার্তা দিয়েছেন।

তবে জেরার্ড পিকে যা লিখেছেন তাতে বিতর্কের ঝড় নতুন করে মাথা চাড়া দেবে বলেই মনে হচ্ছে। বার্সেলোনার তারকা উইংব্যাক মেসি পুত্রের কাতালান ভাষায় গান গাওয়ার ভিডিও দেখে পাল্টা লিখেছেন, ‘কাতালোনিয়ায় নার্সারি স্কুলে যে বাচ্চারা পড়তে আসে তাদের ওপর শৈশব থেকেই তো জোর করে সবকিছু চাপিয়ে দেওয়া হয়!’

আসলে পিকে তার বার্তার মাধ্যমে কাতালোনিয়া সম্পর্কে স্পেনীয় প্রশাসনের ধারণাকেই কটাক্ষ করেছেন। যদিও অনেকেরই অভিমত, পিকে আক্রমণাত্মক টুইটটি করার আগে আরেকটু সতর্ক হতেই পারতেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতালান সংকটলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৪৫৩ শিশুর মৃত্যু

মে ১৬, ২০২৬

ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার, কী নেই শাহরুখের নতুন গাড়িতে!

মে ১৬, ২০২৬
ছবি: ধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

টাকা ছাপানোর প্রচার ‘গালগল্প’, বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

মে ১৬, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৬ দিন: সোনালী ট্রফির ইতিহাস

মে ১৬, ২০২৬

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি, ভালো ফলাফলে উপবৃত্তি: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT