চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠমান্ডু ট্র্যাজেডি: আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ন ১৯, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

সোমবার বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে নেপালের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশ সময় সকাল ৭টার কিছু পরে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহগুলো গ্রহণ করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস। হস্তান্তর শেষে দূতাবাসেই নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।

বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে মরদেহগুলো দেশে আনা হচ্ছে। সোমবার দুপুর নাগাদ বিশেষ বিমানে মরদেহগুলো ঢাকায় পৌঁছাতে পারে। এরপর ঢাকায় আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাযা শেষে স্বজনদের কাছে নিহতদের হস্তাস্তর করার কথা রয়েছে।

রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস জানান, শনাক্ত না হওয়া অন্য ৩ বাংলাদেশির মরদেহের জন্য স্বজনদের অপেক্ষা করতে হবে ডিএনএ পরীক্ষা হওয়া পর্যন্ত। ডিএনএ পরীক্ষা শেষ করতে ১০ থেকে ২১ দিন লাগতে পারে।

গত ১২ মার্চ কাঠমান্ডুতে ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৫০ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

Reneta

জীবিত ১০ বাংলাদেশির মধ্যে ৫ জনকে ইতোমধ্যেই ঢাকায় আনা হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে।

আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT