চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকেই চিনতে পারছেন না দিলীপ কুমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বহুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলিউডের কিংবদিন্ত হিরো দিলীপ কুমার। দীর্ঘ অসুস্থ জীবনে তার সঙ্গে পুরোপুরি লেগেছিলেন স্ত্রী সায়রা বানু। অথচ এখন নাকি তাকেই চিনতে পারছেন না!

কিডনির সমস্যা ও অতিরিক্ত পানিশূণ্যতার কারণে গেল বছরের আগস্টে টানা এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিলো উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। বছর ঘুরে গত মাসেও ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তাকে চিকিৎসা করানো থেকে শুরু করে সার্বক্ষণিক সঙ্গী হয়েছিলেন স্ত্রী সায়রা বানু। ভারতীয় মিডিয়ার খবর, দিলীপ কুমার এখন কাউকেই চিনতে পারছেন না। এমনকি স্ত্রী সায়রা বানুকেও কখনো কখনো চিনতে পারছেন না!

এশিয়া বিজের বরাত দিয়ে ডেকান ক্রনিকল জানিয়েছে, দিলীপ কুমার কাউকেই চিনতে পারছেন না। কখনো কখনো নিজের স্ত্রী সায়রা বানুকেও না। বর্তমানে তিনি হাঁটা চলা কিংবা কথাও বলতে পারছেন না। এমনকি বাথরুমে নিয়ে যেতে হলেও অন্যের সহায়তা লাগছে। পৃথিবীর কিছুই আর তিনি বুঝতে পারছেন না।

গণমাধ্যমে প্রকাশ হওয়া এমন খবরের সত্যতা জানিয়েছেন দিলীপ কুমার ও সায়রা বানুর ঘনিষ্ঠ এক বন্ধু। তিনি বলেন, হ্যাঁ। ঘটনা সত্যি। ইউসুফ সাহেব(দিলীপ কুমার) কাউকে এই মুহূর্তে চিনতে পারছেন না। কথা বলাও বন্ধ।

এদিকে দিলীপ কুমারকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন সায়রা বানু। স্বামীর চিকিৎসা খরচ মেটাতে সমস্ত চেষ্টাই করেছেন তিনি। সমস্ত সঞ্চয় খরচ করেছেন। তার কাছে এই মুহূর্তে কিছুই নেই।-এমনটাই জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিলীপ কুমারলিড বিনোদনসায়রা বানু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT