চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদলেন শাবানা, হাসলেন শাবানা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৭:২৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
শাবানা

শাবানা

আজীবন সম্মাননা পাওয়া বরেণ্য চিত্রনায়িকা শাবানা মঞ্চে এলেন। ডায়াসে দাঁড়িয়ে হাসলেন। দীর্ঘদিন পর্দার  বাইরে থাকা প্রিয় অভিনেত্রীকে সামনে থেকে দেখে চলচ্চিত্র সহকর্মীবৃন্দ করতালির মাধ্যমে তার আগমনকে স্বাগত জানান। শুরুতে আজীবন সম্মাননা পাওয়ায় চলচ্চিত্র পরিচালক, সহকর্মী ও দর্শকদের সালাম ও শুভেচ্ছা জানালেন। নির্মাতা, সহকর্মী ও দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন তার অর্জন, যাদের জন্য রত্না থেকে তিনি শাবানা হতে পেরেছেন।

আজ ২৪ জুলাই সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র থেকে  ২৫ ক্যাটাগরিতে ৩১ জনকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এতে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত চিত্রনায়িকা শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান।

সেখানেই শাবানা আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে আসেন ভুবন ভোলানো হাসি নিয়ে। দীর্ঘ প্রবাস জীবনে সহকর্মী ও দর্শকদের খুব মিস করেন। সম্প্রতি জাতীয় সংসদ ভাবনে তাকে প্রথম দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’হাত বাড়িয়ে বুকে টেনে নিলে শাবানা তার শিল্পী সত্তাকে নতুন করে অনুভব করেন। সে ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলেন শাবানা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন আমাকে জড়িয়ে ধরলেন, আমি ভাবছিলাম, তিনি ব্যক্তি শাবানাকে নয়, সম্মান জানালেন শিল্পী শাবানাকে। যেই প্রধানমন্ত্রী শিল্পের কদর করতে জানেন। তিনি একজন অসুস্থ পরিচালককে চিকিৎসার জন্য উদার মনে এগিয়ে আসেন।’

শাবানা
শাবানা

শাবানা বিশ্বাস করেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই চলচ্চিত্রের করুণ অবস্থার অবসান হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে চাইবার কিছু নেই। তিনি চলচ্চিত্রের সংকট জানেন। উড়াল সড়কের দেশে, মেট্রো রেলের দেশে, পদ্মা সেতুর দেশে তার হস্তক্ষেপের মাধ্যমেই চলচ্চিত্র নতুন করে গতি লাভ করবে। প্রধানমন্ত্রীর চিন্তাধারা বাস্তবায়নের মাধ্যমে ১৬ কোটি মানুষের সিনেমা বিশ্বরূপ লাভ করবে।’

১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন শাবানা। নতুন সুর চলচ্চিত্র দিয়ে অভিনয়ে পা রাখা শাবানা ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন। যার অধিকাংশই পায় বিপুল দর্শকপ্রিয়তা। ঘরে ঘরে যুদ্ধ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৯৭ সালে তিনি অবসরে যান। এরপর থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাবানা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT