কলম্বিয়ায় এক জেলখানায় করোনা ভাইরাসের আতঙ্কে অপ্রতুল স্বাস্থ্যসেবা নিয়ে সংঘর্ষের জেরে ২৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮৩ জন।বিবিসির বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির বিচারমন্ত্রী মার্গারিটা কাবেলো।
জানা গেছে,কলম্বিয়ার রাজধানী বোগোতার এক জেলে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করতে পারে এই ভয় থেকে বিক্ষোভ করে কয়েদীরা। যা সংঘর্ষের রুপ নেয়।
দেশটির কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হয়েছে। আহত ৩২ বন্দি ও সাত জেল রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে দুই রক্ষীর অবস্থা সঙ্কটজনক। সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই সহিংসতা হয়েছে এবং দেশের ১৩টি কারাগার থেকে এমন বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩১ জন। মারা গেছেন দুই জন। মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৯ দিন পর্যন্ত লকডাউন থাকবে কলম্বিয়া। এছাড়া নাগরিকদের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।







