চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মফল হাতে হাতেই পেলেন হাফিজ-হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজের শুরু থেকেই দুর্দান্ত পাকিস্তানের সামনে অসহায় শ্রীলঙ্কা। এসময়ে পাকিস্তানের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন মোহাম্মদ হাফিজ, হাসান আলী ও বাবর আজমরা। যার কর্মফল হাতে নাতেই পেলেন তারা। পাকিস্তানকে সিরিজে ৪-০তে এগিয়ে দেওয়ার সময়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন হাফিজ ও হাসান।

শারজায় চতুর্থ একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে পাকিস্তান ১১ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয়। বাবর আজম ও শোয়েব মালিক উভয়ের অবদানই ৬৯ রান করে।

তবে ছোট টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১২ রানের ফিরে যান আগের ম্যাচে অভিষেকেই সেঞ্চুরি পাওয়া ইমাম-উল-হক। দলীয় ৫৮ রানের মধ্যে মোহাম্মদ হাফিজ ও ফখর জামানকেও হারায় তারা। তাদের বিদায়ের পর বাবর আজম ও শোয়েব মালিকের জুটিতে জয়ের দিকে অগ্রসর হতে থাকে দলটি।

আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে দলীয় রান একশো পার হওয়ার আগেই টপ অর্ডারের ৭ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। লাহিরু থিরিমান্নে (৬২) ছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি।

পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩টি, শাদাব খান ও ইমাদ ওয়াসিম ২টি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার পান বাবর আজম। ২৩ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার নগদ নগদই পেয়েছেন হাসান আলী ও হাফিজ। ওয়ানডে বোলিংয়ে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছেন হাসান। ২০১৭ সালে সবচেয়ে বেশি উইকেট শিকার করলেও তার এক নম্বরে ওঠা অনেককে অবাক করার মতো। এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া হাসান সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে তিনি র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ টপকে শীর্ষে ওঠেন।

Reneta

ওয়ানডেতে এক নম্বর অলরাউন্ডারের শীর্ষে এতদিন ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব সুবিধা করতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করেছেন হাফিজ। এতে তিনি উঠে এসেছেন এক নম্বরে। বোলিং নিয়ে সন্দেহের অভিযোগ ওঠার একদিন পর এই সংবাদ পেলেন হাফিজ। আর ২০১০ থেকে সবচেয়ে কম রান দেয়া বোলার মোহাম্মদ হাফিজ এই নিয়ে নয়বার সেরা অলরাউন্ডারের জায়গায় উঠলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটমোহাম্মদ হাফিজহাসান আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT