চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেঁ মানুয়েল লোপেজ ওবরাদোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এক টুইট বার্তায় ৬৭ বছর বয়সী ওবরাদোর জানিয়েছেন তার লক্ষণগুলো সীমিত এবং তিনি এখনও আশাবাদী রয়েছেন।

মেক্সিকোতে এখন করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে এবং সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেড় লাখ মানুষ।

লোপেজ ওবরাদোর বলেন, তিনি বাসা থেকেই কাজ করবেন। এমনকি রাশিয়ার তৈরি ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন।

রোববার বলা হয়েছিল, দুই নেতার মধ্যে একটি ফোনকল সম্পন্ন হবে সোমবার। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হবে এবং স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের সম্ভাব্য সরবরাহ নিয়ে কথা হবে।

গত বছর মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রাশিয়ার তৈরি ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে তারা ১২ মিলিয়ন ডোজ সংগ্রহের চেষ্টা করবেন।

Reneta

মেক্সিকোতে এখনও এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু দেশটির কর্মকর্তারা ১২৮ মিলিয়ন জনসংখ্যার দেশটির জন্য ভ্যাকসিন কার্যক্রম বিস্তৃত করতে চান।  এখন ফাইজার অ্যান্ড বায়োএনটেকের সরবরাহ বিলম্বিত হচ্ছে।

ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বেশকিছু দেশে এরই মধ্যে অনুমোদন পেয়েছে স্পুটনিক ফাইভ। এই সপ্তাহে ইইউ’র প্রথম দেশ হিসেবে হাঙ্গেরিতে সবুজ সংকেত পেয়েছে এই ভ্যাকসিনটি।

মেক্সিকোর সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা জোস লুইস আলোমিয়া জেগারা বলেন, লোপেজ ওবরাদোরের অবস্থা স্থিতিশীল এবং একদল স্বাস্থ্য বিশেষজ্ঞ তার দেখভাল করছেন।

মহামারি শুরুর পর থেকে মেক্সিকোতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৭৬ লাখেরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে প্রায় দেড় লাখ। বিশ্বে আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরেই চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT