চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত কিংবদন্তী টকশো সঞ্চালক ল্যারি কিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন কিংবদন্তী টকশো সঞ্চালক ও ‘সিএনএন’ এর সাবেক সাংবাদিক ল্যারি কিং।

তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএন শনিবার এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ৮৭ বছর বয়সী ল্যারি কিং এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি কিংয়ের ডায়াবেটিস, হার্ট অ্যাটাক সহ একাধিক শারীরিক সমস্যা রয়েছে।

ইতোপূর্বেই তার বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারিও হয়। এছাড়াও ২০১৭ সালে কিং’য়ের ফুসফুস ক্যানসার ধরা পড়ে। সে সময়ও তার অপারেশন হয়েছিল।

ল্যারি কিং মূলত ২৫ বছর যাবত সিএনএন’এ ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন। সে সময় তার অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড়সহ স্বনামধন্য ব্যক্তিরা যোগ দিতেন। অনুষ্ঠানটির ৬ হাজারেরও বেশি পর্বের পর ২০১০ সালে ল্যারি কিং অবসর নেন।

তবে বছর দুয়েক পর তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাউ’ অনুষ্ঠানের মাধ্যমে আবার টকশোতে ফিরে আসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসল্যারি কিং
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT