করোনাভাইরাসের নতুন ধরণ যুক্তরাজ্যের জন্য আরও মারাত্মক হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
গবেষকরা বলছেন, বি.১.১.৭ লাইনেজ নামের এই নতুন ভ্যারিয়েন্টটি সাধারণ করোনাভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি দ্রুতগতিতে সংক্রমণে সক্ষম।
তবে ঠিক কতজন যুক্তরাজ্যে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন এখনও সংখ্যাটি নিশ্চিত নয় বলে জানিয়েছে বিবিসি।
আশা করা হচ্ছে করোনা ভ্যাকসিন সংক্রমণ ছড়িয়ে পড়তে বাধা দিতে পারে।
গণিতবিদরা এই ভাইরাসটির নতুন বা পুরাতন সংস্করণে সংক্রামিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হারের তুলনা করে তথ্য পেয়েছেন। নতুন করোনার রূপটি ইতিমধ্যে যুক্তরাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বরিস জনসন ডাউনিং স্ট্রিটে ব্রিফিংয়ে বলেছেন, দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি এখন এটি আরও প্রমাণিত হয়েছে যে নতুন রূপটি লন্ডন ছাড়াও দক্ষিণ পূর্বে প্রথম চিহ্নিত হওয়ার পর এখন মৃত্যু হারও বৃদ্ধি পেতে পারে।








