চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসের কারণে এবার ৮০ শতাংশ হজের সুযোগ পাবেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৯, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে চলতি বছর বিশ্বের মুসলিম দেশ থেকে মাত্র ২০ শতাংশ হজযাত্রীকে হজ করার সুযোগ দেবে সৌদি আরব সরকার। বাকি ৮০ শতাংশ হজযাত্রী এবার হজে যাওয়ার অনুমতি পাচ্ছেন না।

এ ছাড়া বয়স্ক হজযাত্রীদেরও এবার হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। বয়স্ক যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সম্পৃক্ত অনেক কম বয়স্ক নিবন্ধিত যাত্রীরাও হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

সোমবার হজ পরিকল্পনার সঙ্গে জড়িত সৌদি সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, প্রতি বছর পবিত্র হজ ও ওমরাহ থেকে সৌদি আরব সরকার ১২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। এবার সেটা নিঃসন্দেহে উল্লেখযোগ্যহারে কমে যাবে। অল্প সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ায় দেশটির অনেক আর্থিক ক্ষতি হবে।

সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। দেশটিতে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭৪৬ জন। আর সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৫২৪ জন। এমন সময় দেশটি পরিকল্পনা করেছে এবার কম সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ার।

হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সৌদির দুটি সূত্র জানিয়েছে, প্রতি বছর ২ দশমিক ৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ হজযাত্রীকে হজ করার সুযোগ দেওয়া হয়। এবার সেই সংখ্যা মাত্র ২০ শতাংশে নামিয়ে আনা হবে। অর্থাৎ ২৫ লাখের জায়গায় মাত্র ৫ লাখ হজযাত্রী হজ করার সুযোগ পাবেন। বাকি ২০ লাখ হজযাত্রী হজে গমনের সুযোগ পাবেন না। এ ছাড়া বয়স্ক হজযাত্রীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। যারা হজের সুযোগ পাবেন তাদের কঠোর নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি মেনেই হজ পালন করতে হবে।

Reneta

এই বিষয়ে সৌদি সরকারের পক্ষ এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে আশা করা যাচ্ছে, খুব শিগগিরই হজের ঘোষণা আসবে। আর এবারের করোনারভাইরাসের কারণে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি যদি হজ বন্ধ হয়ে যায় তাহলে সৌদি আরব অর্থনৈতিক সংকোচন মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT