চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বজুড়ে সুস্থ ৯ কোটির বেশি মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে যেমন বিশ্বে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ, তেমন সুস্থও হচ্ছেন অনেকে। এরই মধ্যে সারাবিশ্বে এই ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটির বেশি মানুষ।

একদিনে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ১৬৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৪১২ জন, মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৯২ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। একদিনে ১ হাজার ২৮৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজারের বেশি।

বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা ব্রাজিলে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৭৫৫ জন, মোট প্রাণ হারিয়েছে ২ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে সারাবিশ্বে ১১ কোটি ৪৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসুস্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

মে ৮, ২০২৬

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বিএনপি: রিজভী

মে ৮, ২০২৬

নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

মে ৮, ২০২৬

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT