চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ভারতে ৭৮ হাজার শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বেশ কিছুদিন ধরেই দৈনিক হিসাবে করোনাভাইরাস আক্রান্তে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে যাচ্ছে ভারত। বলা যায়, করোনার কেন্দ্রস্থল এখন ভারত।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত একদিনেও শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে ৭৮ হাজার ১৬৯ জন শনাক্ত হয়েছে ভারতে।

এ নিয়ে আগস্টের ৪ তারিখ থেকে প্রায় প্রতিদিনই দৈনিক আক্রান্তে শীর্ষে থাকছে ভারত। আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করে সেপ্টেম্বর ২ তারিখও এর হেরফের হচ্ছে না, বরং ক্রমাগত বাড়ছে আক্রান্তের হার।

Banglabid

আগেরদিন শনাক্ত হয় ৬৮ হাজার। তারও আগে ৩১ আগস্ট দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৯ হাজার ৪৫৭জন।

বুধবার সকাল পযন্ত ভারতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৯৭৯ জন, ব্রাজিলে ৪১ হাজার ৮৮৯ জন। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৫৭ হাজার ৫৭১ জন, ব্রাজিলে মোট আক্রান্ত ৩৯ লাখ ৫২ হাজার ৭৯০ জন।

Reneta

ব্রাজিলে গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৬ জন। আর মোট মৃত্যু ১ লাখ ২২ হাজার ৬৮১ জন।

যুক্তরাষ্ট্রে গত একদিনে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়। আর মোট মৃত্যু ১ লাখ ৮৮ হাজার ৯০০ এবং ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ২৫ জন।

আগের দিন ভারতে মৃত্যুর এ সংখ্যাটি ছিলো ৮১৮ জন, যা ওই দিনের সর্বোচ্চ। তারও আগে ৩১ আগস্টও দেশটি ৯৬০ জনের মৃত্যু নিয়ে শীর্ষে ছিল। মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬০ জন।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত তৃতীয় অবস্থানে থাকলেও আক্রান্ত ও মৃত্যুর ভয়াবহতা যে হারে বাড়ছে তা যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে ছাড়িয়ে যেতে পারে শিগগিরই।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার ৪ জন, আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৯৯ জন।

সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৬২১ জন। মারা গেছে ৮ লাখ ৬১ হাজার ২৩২ জন।

বিশ্বব্যাপী সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৩০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা কেন বহিষ্কার করছে হাজার হাজার ভারতীয় নাগরিককে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT