চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সৌদিতে দুই মাস পর খুলেছে বাংলাদেশ দূতাবাস

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:৪৯ অপরাহ্ন ৩১, মে ২০২০
প্রবাস সংবাদ
A A

করোনাভাইরাস এর কারণে বন্ধ থাকা বাংলাদেশ দুতাবাস রিয়াদ ও জেদ্দা কনস্যুলেট খুলেছে। মহামারী রোধে সৌদি আরবজুড়ে কারফিউ ও লকডাউন জারি থাকায় দুই মাসেরও অধিক সময় বন্ধ ছিল রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস খোলার কথা উল্লেখ করে কনস্যুলেটের সেবা গ্রহণকারীদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

জেদ্দা কনস্যুলেট ও রিয়াদ দূতাবাস খোলার দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কনস্যুলেট সেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে এসব সেবা প্রদান করবে মিশন সমূহ।

কনস্যুলেটের পক্ষ থেকে নিজস্ব ওয়েবসাইট এবং ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা গ্রহণকারী প্রবাসীদেরকে টেলিফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার কথা বলা হয়। তবে বেশিরভাগ প্রবাসী কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সেবা গ্রহণের জন্য এসেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত প্রবাসীরা নির্দিষ্ট তারিখ ও সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক পরিধান করে কনস্যুলেটে আসবেন।

কনস্যুলেটের যে কোন সেবার বিষয়ে টোল ফ্রি নাম্বার 800 24400 51এ নাম্বারে ফোন করেও কন্সুলার বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Reneta

এছাড়াও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ প্রবাসীদের জরুরী ইকামা নবায়নের জন্য বিশেষ প্রয়োজনে হাতে লিখে পাসপোর্ট এর সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এসব নবায়নকৃত পাসপোর্ট দিয়ে ট্রাভেল করা যাবে না বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসজেদ্দাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে নতুন করে যা জানাল ভারত

এপ্রিল ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

এপ্রিল ১৭, ২০২৬

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT