চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: লকডাউনে মানুষের চলাচল তথ্য প্রকাশ করলো অ্যাপল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

মহামারী করোনাভাইরাসের প্রকোপের মধ্যে প্রায় পুরো পৃথিবীতে চলছে লকডাউন। সংক্রমণ রুখতে চলা লকডাউনে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ থেকে গণপরিবহন, সবকিছুই প্রায় বন্ধ। ফলে সারাবিশ্বে কমেছে মানুষের গতিশীলতা। বেড়েছে বাড়িতে থাকার প্রবণতা। পূর্বের তুলনায় সে পার্থক্য কতোটা, তার একটা চিত্র তুলে ধরেছে অ্যাপল।

চলাচলের অভ্যাস পরিবর্তন বিষয়ে এমন একটি গ্রাফচিত্র প্রকাশ করছে অ্যাপল,যেখানে লকডাউনের সময়ে মানুষের চলাচল কী পরিমাণ বেড়েছে বা কমেছে তার হিসাব প্রকাশ পেয়েছে।

দৈনিক পরিসংখ্যানে দেখানো হয়েছে যে, করোনা ভাইরাসের লকডাউন কার্যকর হওয়ার আগে ১৩ জানুয়ারীর তুলনায় লকডাউনের সময় কত কম লোক গাড়ি চালাচ্ছেন, হাঁটাচলা করছেন এবং গণপরিবহন ব্যবহার করছেন।

এতে ৬৩টি  প্রধান শহরগুলোকে যুক্ত করা হয়েছে। হংকংকে যুক্ত করা হলেও মূল ভূখণ্ড চীন নেই। যুক্তরাজ্যের লন্ডন, লিডস, ম্যানসেস্টার এবং বার্মিংহামকে যুক্ত করা হয়েছে।

অ্যাপল একটি স্প্রেডশিট ফাইলে সেসব রেকর্ড গবেষক ও মিডিয়ার জন্য উন্মুক্ত রেখেছে। যাতে তারা তাদের নিজস্ব মডেলের মধ্যে ডাটা ব্যবহার করে সহজ করে প্রকাশ করতে পারে।

এটি মূলত গুগলের অনুরূপ প্রচেষ্টাকেই অনুসরণ করে থাকে। তবে যৌক্তিকভাবে গুগলের গতিশীলতা নির্ণয়ের ধারণাটি বিস্তারিত অ্যাপলের চেয়ে। কারণ অ্যাপলে শুধু তিনটা ধাপ দেখানো হয়েছে যে, কতো পরিমাণ মানুষ গাড়ি চালাচ্ছেন, হাঁটাচলা করছেন এবং গণপরিবহন ব্যবহার করছেন।

Reneta

সম্প্রতি ১৩০টি দেশের পরিসংখ্যান তুলে ধরে গুগল আরো বিস্তারিত দেখিয়েছে, বিভিন্ন স্থান যেমন হোটেল-রেস্তোরাঁ, পার্ক, থিয়েটার, অফিস থেকে শুরু করে মুদি বা ওষুধের দোকানে মানুষের যাতায়াত বা উপস্থিতি কেমন হয়েছে, তা দেখায়, এতে তেমনই বেড়েছে বাড়িতে থাকার হার তাও দেখায়। একই ভাবে কমেছে বাস, ট্রেন, মেট্রোর মতো গণপরিবহন ব্যবস্থাও। ৩ এপ্রিল ওই রিপোর্ট প্রকাশ করে গুগল।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এতে ব্যবহারকারীর কোনো তথ্য যুক্ত করা হয় না।

অ্যাপলের  চিত্রে দেখা যায়, ফ্রান্স, ইটালিতে কঠোর লকডাউনের কারণে যুক্তরাজ্যের তুলনায় মানুষের ক্রিয়াকলাপ হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্র তার থেকে পিছিয়ে আছে।

গুড ফ্রাইডেতে যুক্তরাজ্যে লোকজনের চলাচল কিছুটা বৃদ্ধি পায়, গাড়ি চালানো ৬৫% দেখা যায় সাধারণভাবে। কিন্তু রোববার তা হ্রাস পেয়েছে।

অ্যাপলেরটিতে গুগলের তুলনায় অনেক কম তথ্য আছে বলছে বিশেষজ্ঞরা। তবে এ তথ্য লকডাউন বিষয়ে জনসাধারণের চলাচল ও তারা কতোটা লকডাউন মানছে তা জানতে সরকারকে সাহায্য করবে বলে মনে করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT