চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মধ্যপ্রাচ্যের লকডাউনে বেকার অসংখ্য বাংলাদেশি

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনাভাইরাসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় গোটা পৃথিবী। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারছেন না। এই অবস্থায় বেকার হয়ে পড়েছেন কয়েক লাখ প্রবাসী। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন মধ্যপ্রাচ্যে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশিরা।

দেশে পাঠানো রেমিট্যান্স প্রায় বন্ধ হয়ে গেছে। রেমিট্যান্সের সাথে যুক্ত সেন্টার গুলো অনলাইনে রেমিট্যান্স দেশে পাঠানো অব্যাহত রাখলেও অভিজ্ঞতার অভাবে তার সুফল ভোগ করতে পারছে না বেশিরভাগ প্রবাসী।

বিশেষ করে রেমিট্যান্স আহরণে দেশগুলোর অচল অবস্থার কারণে বিগত ২০-২৫ দিন থেকে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের প্রবাসীরা বেকার হয়ে পড়েছেন। সাধারণ শ্রমিকদের অবস্থা আরো খারাপ স্বল্পআয়ের এসব প্রবাসীরা পড়েছেন বিপাকে, প্রতি মাসে বেতন পেয়ে দেশে পরিবার পরিজনদের জন্য টাকা পাঠানোর তাগাদা থাকলেও এখন তা একদম বন্ধ হতে চলেছে। একদিকে পরিবার অন্যদিকে কাজ হারানো অনেক প্রবাসী আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে গত কয়েক দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন কয়েকজন প্রবাসী।

এই অবস্থা অব্যাহত থাকলে সামনের দিনগুলো প্রবাসীদের জন্য কঠিন হওয়ার পাশাপাশি অব্যাহত থাকবে রেমিট্যান্সের নেতিবাচক প্রভাব এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে মার্চ থেকে অনেক দেশেই অবরুদ্ধ সব মানুষ এখন ঘরে বন্দি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট খুলছে না। কাজ না থাকার কারণে আয়ের পথ বন্ধ। এই অবস্থা আর কিছুদিন চলতে থাকলে নিজের খরচ মেটানো দায় হয়ে যাবে বলে জানিয়েছেন এসব প্রবাসীরা।

কথা বলছিলাম শরীয়তপুর প্রবাসী ইকবাল হোসেন এর সাথে জীবনের প্রায় অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন সৌদি আরবে পবিত্র মক্কায়। দীর্ঘ দিনের প্রচেষ্টায় সঞ্চিত সঞ্চয় এবং কফিলের সাথে যৌথভাবে সম্প্রতি একটি লন্ড্রি কোম্পানি প্রতিষ্ঠা করেন।

Reneta

চীনের উহান প্রদেশে করোনাভাইরাস আক্রমণ করার পর থেকে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহ তীর্থযাত্রী অনেকটা কমে যাওয়ার পর থেকেই কাজ কম, মার্চে ওমরাহ বন্ধ হয়ে যাওয়ায় এখন একদম বেকার প্রতিষ্ঠানটির প্রায় ৩০ জন শ্রমিক। গত চার সপ্তাহ ধরে বেকার অবস্থায় আছেন।

বর্তমানে মক্কায় কারফিউ ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ থাকায় ঘর হতে বের হতে পারছেন না। আগের পাওনা কিছু অর্থ মালিক দিয়েছিল যা দিয়ে কোন রকমে ২০ দিন চলেছেন। তিনি বলেছেন দেশে টাকা পাঠানোর দরকার মা- বউ-বাচ্চা দেশে আছে কিন্তু কাজ বন্ধ নিজের থাকা-খাওয়ার খরচ নাই দেশে টাকা পাঠাবো কিভাবে একই অবস্থা অন্যান্য শ্রমিকদেরও।

বাংলাদেশের রেমিট্যান্স আহরণে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত, ইতিমধ্যে কারোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঘোষণা করেছে সাধারণ ক্ষমা। আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে যেসব শ্রমিকদের কোম্পানির সাথে কন্টাক্ট অথবা বৈধ ইকামার মেয়াদ শেষ হয়েছে বর্তমানে অবৈধভাবে কুয়েতে অবস্থান করছেন এই বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে উল্লেখিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে হবে।

এদিকে গত ১ এপ্রিল সৌদি সরকার অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যদিও কবে নাগাদ এই ঘোষণা কার্যকর হবে বলা হয়নি। তবে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের স্বদেশ ফেরত যাবার ঘোষণা খুব শীঘ্রই আসবে বলে জানিয়েছে সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে বলেও জানা গেছে। করোনাভাইরাস এর প্রকোপ বাড়ার সাথে সাথে সাধারণ ক্ষমার মত ঘোষণা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে শুধু মধ্যপ্রাচ্যে থেকেই তিন থেকে চার লক্ষ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত যেতে হতে পারে এমনটাই জানিয়েছেন প্রবাসী রেমিট্যান্স এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

প্রবাসীদের এসব সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে দেশে থাকা প্রবাসীদের পরিবার-পরিজনদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সামাজিক সংগঠনগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT