চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বেইজিংয়ে নতুন করে ৩৬ জন শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১৫, জুন ২০২০
আন্তর্জাতিক
A A

চীনে নতুন করে ৩৬ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। রোববার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এ কথা জানিয়েছে।

গত এপ্রিল মাসের পর এটি চীনে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এমন পরিস্থিতিতে দেশটিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, দক্ষিণ বেইজিংয়ের একটি জেলার মাংস এবং সবজির বাজার থেকে নতুন করে করোনার সংক্রমণ হয়েছে। নতুন করে আক্রান্তদের ৩৬ জনই বেইজিংয়ের। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

ওই ৩৬ জন বাদে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে আরও দুজন স্থানীয়ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। এই দুজনও বেইজিংয়ে আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন।

বেইজিংয়ের ফেঙ্গিটাই জেলার কর্মকর্তা চু জুনউই বলেন, গোটা অঞ্চল ‘যুদ্ধকালীন জরুরি অবস্থায় রয়েছে। ১১টি এলাকার বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কোয়ারেন্টাইনে থাকেন।

চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে প্রথম করোনা ছড়িয়ে পড়ে। জানুয়ারির শুরুতেই কঠোর লকডাউনের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করে দেশটি। ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ১৩২ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

Reneta

অন্যদিকে করোনার নতুন সংক্রমণের কারণে আবার লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন ক্লাস্টার জোন পাওয়ায় বেইজিংয়ে ১১টি এলাকায় মানুষজনকে ঘরে থাকতে বলা হয়েছে। প্রায় নয়টির মতো স্কুল এবং কিন্ডারগার্টেন বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া শুক্রবার রাত ৩টার দিকে নতুন ক্লাস্টার জোন হিসেবে চিহ্নিত বেইজিংয়ের জিনফাদি মাংসের বাজারটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। পাশাপাশি বেইজিং শহরের অন্যান্য পাইকারি বাজারগুলো বন্ধ রাখা হয়েছে।

লকডাউন নিশ্চিতে কয়েকশ’ পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। মাস্ক ও গ্লাভস পরা পুলিশের পাশাপাশি প্যারামিলিটারিও নিযুক্ত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনালকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT