চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ১৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড।  গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে প্রায় ১১ হাজার মানুষ।

১০ হাজার ৯৬৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে সারাবিশ্বে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে।

একদিনে সারাবিশ্বে আক্রান্ত ৬ লাখ ১১ হাজারের বেশি।  এনিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।  একদিনে ১ লাখ ৭৩ হাজার আক্রান্তের মধ্য দিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। আর ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যুবরণ করেছে ১,৯৫৬ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে।

ভারতে মোট আক্রান্ত ৮৯ লাখেরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৩১ হাজারের বেশি। ইটালিতে একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় ৩৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৭শ ৫৩ জনের। যা নতুন করে সংক্রমণ শুরু হবার পর সর্বোচ্চ।

তবে এরচেয়ে আশঙ্কার খবর জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তাদের দাবি সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউ বেড আর খালি নেই ইটালিতে। একই অবস্থা সুইজারল্যান্ডেও।

Reneta

ইটালির মতো সংক্রমণ বেড়েছে ইউরোপের অপর দেশ ফ্রান্সেও। সেখানেও একদিনে ৪২৫জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর চাপে হাসপাতালগুলো প্রায় পূর্ণ বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT