চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বাহরাইনে সাধারণ ক্ষমা ঘোষণা, বৈধ হওয়ার সুযোগ

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:৫৫ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যেও করোনার বিস্তারে দিশেহারা পেট্রো ডলারের দেশগুলো।

এরমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা করোনাভাইরাসের কারণে পড়েছেন নানাবিধ সমস্যায়। বিভিন্ন দেশ অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার অথবা দেশে ফেরত যাবার সুযোগ করে দিয়েছে।

কিছুদিন আগে কুয়েত সরকার তার দেশে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে দেশে ফেরত সুযোগ করে দিয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) বাহরাইন সরকারের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এল এম আর এ) অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। পাশাপাশি যেসব প্রবাসী বৈধ হওয়ার সুযোগ নিতে পারবে না সেই সব অবৈধ প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার সুবিধা রয়েছে।

বাহরাইন সংবাদ সংস্থার বরাত দিয়ে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, যেসব প্রবাসী দেশে ফেরত যেতে ইচ্ছুক তাদের কবে নাগাদ দেশে ফেরত পাঠানো হবে সে বিষয়ে আল্টিমেটাম এখনো না আসলেও এই বছরের শেষ দিকে অর্থাৎ ২০২০ সালের মধ্যে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে বাহরাইন সরকার।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম বৈধ হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন।

Reneta

সূত্র বলছে, বাহরাইন সরকার কোন প্রবাসীকে জোর করে ধরে পাঠানোর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তারা কোন ধরনের জরিমানা ছাড়া বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং যেসব প্রবাসী‌ চলে যেতে চায় সেক্ষেত্রে কোন রকমের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই অর্থাৎ জেল-জরিমানা ছাড়াই চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাহরাইনে যে প্রবাসীর ওয়ার্ক পারমিট অর্থাৎ কাজ করার অনুমতিপত্র বাতিল করা হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অথবা যেসব প্রবাসী কর্মী রানওয়েতে আছেন এসব প্রবাসী কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। কিন্তু যেসব প্রবাসীদের বিরুদ্ধে বাহরাইন সরকারের আইন লঙ্ঘন করার কারণে কোর্টে বিচার চলছে, ভিজিট ভিসায় এসে অবৈধভাবে বসবাস করছেন, ট্রাভেল পারমিট যাদের নাই সেসব প্রবাসীরা সাধারণ ক্ষমার আওতায় পড়বেন না মর্মে জানানো হয়েছে।

এছাড়া বৈধ হওয়ার জন্য যে ফি নির্ধারণ করা হয়েছিল তাহা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে এবং ওয়ার্ক পারমিট এর বাৎসরিক খরচ ৪২৭ দিনার থেকে কমিয়ে একশত সাতষট্টি দিনার করা হয়েছে।

বাহরাইন সরকারের বৈধ হওয়ার সুযোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দীর্ঘদিন যাবৎ বাহরাইনে বসবাসকারী প্রবাসী আব্দুল জাকির সরকার। তিনি মনে করেন: মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যে সাধারণ ক্ষমা ঘোষণা করছে এর চেয়ে অনেক গুণ বেশি এবং সুবিধা দিয়েছে বাহরাইন।

তিনি বলেন: বাহরাইন সরকার ইতোমধ্যে তিন মাসের ওয়ার্ক পারমিট ফি মওকুফ করাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে প্রবাসীদের জন্য। এতে করে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ পাবে খুব সহজেই।

তিনি এই মুহূর্তে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত না গিয়ে বৈধ হওয়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবাহরাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT