চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দুঃসময়ে অনাহারীদের পাশে মডেল রাসেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের প্রভাবে নগরের অসচ্ছল মানুষের মুখে দুমুঠো খাবার পৌঁছে দিতে রাস্তায় রাস্তায় ছুটছেন একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পাওয়া মডেল শাহিদুজ্জামান রাসেল।

বর্তমানে তিনি একটি সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন প্রতিষ্ঠা করে নিজেই টিমের সদস্য হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে তিন শতাধিক পরিবারের কমপক্ষে দশ দিনের খাবার নিশ্চিত করেছেন রাসেল।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, রাজধানীর অনাহারে থাকা মানুষদের কাছে গিয়ে খাদ্য বিতরণ করছি। `আহার অভিযান- COVID 19′ স্লোগানের মাধ্যমে ফান্ড গঠন করে করোনা পরিস্থিতিতে অসহায়, দিনমজুর ও পেট চুক্তি মানুষের মুখে আহার তুলে দিচ্ছি।

তিনি বলেন, আমার সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশের প্রতিটি বিভাগে চেষ্টা করছে অনাহারে থাকা দরিদ্র মানুষের পাশে খাবার পৌঁছে দেওয়ার জন্য। রাসেল বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বেশ কিছু বিভাগে তাদের কার্যক্রম চালু করে দিয়েছে। অল্পদিনেই দেশব্যপী প্রায় ৩ হাজার কর্মী কাজ করছে কাজ করছে।

রাসেল জানান, আমাদের লক্ষ্য অনাহারে থাকা মানুষদের মুখে আহার তুলে দেওয়া এবং করোনা সম্পর্কে তাদেরকে সচেতন করে এ ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসা। এ কাজে চারপাশের বিভিন্ন মানুষ তাদের সামর্থ্যের মধ্য থেকে দান করছেন। সেই টাকায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি।

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই স্বেচ্ছাসেবক হয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করছেন রাসেল। তিনি বলেন, আগে বাজার করে চাল ডালসহ অন্যান্য জিনিস দিয়েছিলাম। শুক্রবার রাতে রান্না করে খাবার নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছি। বিপদে পাশে থাকাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় মনুষ্যত্ব, সেটাই করার চেষ্টা করছি। শুধু করোনা নয়, আগামীতে যেকোনো প্রয়োজনে নিজেকে সামনে রাখবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনামডেলরাসেল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT