চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কি একমাত্র সমাধান?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:২০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ধাপে ধাপে ছুটির মেয়াদ বেড়েই চলেছে। আজ শুক্রবার ছুটি আরও একধাপ বাড়িয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত করেছে সরকার।

এর আগে দেশে করোনাভাইসের প্রকোপ বাড়ার পরিপ্রেক্ষিতে এ বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কওমি মাদ্রাসা ছাড়া অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার একদিন আগে আজ আবারও আরেক দফা ছুটি বৃদ্ধির ঘোষণা এলো। মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেয়নি সরকার।

করোনাকালে দেশের শিক্ষা খাত নাজুক সময় পার করছে। প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে দেশের কয়েক কোটি শিক্ষার্থী প্রচলিত শিক্ষা কার্যক্রমের বাইরে। অনলাইন শিক্ষা কার্যক্রমের উপরে কোনোরকমে শিক্ষার্থীদের পাঠ্যাভাস টিকে থাকলেও প্রযুক্তির থাকা একটি বিরাট সংখ্যক শিক্ষার্থী হারাতে বসেছে তাদের শিক্ষা জীবন।

করোনাকালে সারাবিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত জীবন যাপনে নানা বিধি নিষেধ থাকলেও সেসব দেশে ক্লাসরুম ভিত্তিক শিক্ষা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। নিয়মিত দেশের সব প্রতিষ্ঠান স্বাভাবিক এবং কোনো বিষয়ে কোনো বিধিনিষেধ মানছে না জনগণ, শুধু শিক্ষা ক্ষেত্রে বিধিনিষেধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার ভয় থেকেই এই ব্যবস্থা নিয়েছে সরকার। এ ভয়ও অবশ্য অযৌক্তিক নয়।

তবে করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা খাতের নাজুক পরিস্থিতির মধ্যে এসব নিয়ম নানা সমস্যা তৈরি করবে বলে সংশ্লিষ্ট অনেকের ধারণা। এছাড়া এসব সিদ্ধান্ত নেয়ার আগে এই করোনার মধ্যে কোনো ধরণের গবেষণা-সমীক্ষা বা উপযোগিতা পরীক্ষা হয়েছে কিনা, তা জানা যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরণের পরিবর্তনের আগে নানা ধরণের কার্যক্রম, গণশুনানি নয়তো বিশেষজ্ঞ পর্যায়ে সংলাপ সেমিনার আয়োজন করা হয়ে থাকে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

করোনার এই সঙ্কটকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যাভ্যাস ফিরিয়ে আনা। শুধুমাত্র অনলাইনেই যদি তা চালিয়ে যেতে হয়, সেক্ষেত্রে প্রযুক্তি সুবিধার বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের শিক্ষা ব্যবস্থা ও ভর্তি কার্যক্রমে নিয়ম পরিবর্তনের আগে যথেষ্ট পরিমাণ গবেষণা ও বিশেষজ্ঞ মতামত নেয়া জরুরি বলে আমরা মনে করি।
এতে দেশের শিক্ষাখাতের অকল্পনীয় ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করি। আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না রাখলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলাও সরকারের জন্য কষ্টকর হবে। ফলে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন ব্যাহত না করে কী করে এই সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে এই বিষয়ে সরকারকে আরও গভীরভাবে ভাবতে হবে। অন্যথায় এই সময় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ঝরে পড়তে পারে অসংখ্য ছাত্রছাত্রী। সরকারকে এই বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করি এভাবে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাকে একমাত্র সমাধান মনে না করে সরকার কার্যকরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনকরোনাকরোনাভাইরাসবন্ধশিক্ষাশিক্ষা প্রতিষ্ঠানসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT