চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাক্রান্ত আফসানা মিমি এখন হাসপাতালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
বিনোদন
A A
আফসানা মিমি

আফসানা মিমি

ছোটপর্দার তারকা মুখ আফসানা মিমি। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

তিনি জানান, ৭-৮ দিন আগে আফসানা মিমির করোনা পজিটিভ আসে। এরপর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু তার আগে থেকে অ্যাজমার সমস্যা থাকায় শারীরিক সমস্যা পোহাতে হচ্ছিলো। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে যেতে হচ্ছে।

আফসানা মিমির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, বৃহস্পতিবার এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে। শারীরিক জটিলতা না থাকলেও ডাক্তারের সাপোর্ট লাগছে।

নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেন আফসানা মিমি। নাগরিক নাট্য সম্প্রদায়ের নিয়মিত সদস্য হিসেবে কাজ করেন বেশ কয়েক বছর। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে তিনি বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিগত কয়েক বছর ধরে টেলিভিশনের নাটক নির্মাতা হিসেবে কাজ করছেন। সেই সাথে শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে তাঁর প্রতিষ্ঠিত স্কুল ‘ইচ্ছেতলা’ নিয়মিত কাজ করে যাচ্ছে।

Reneta

গেল নভেম্বরে তিন বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আইসোলেশনকরোনাকরোনা পজিটিভনাটকশহীদুজ্জামান সেলিমশিল্পী সংঘহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বয়লার বিস্ফোরণে গাজীপুরে কারখানায় আগুন

জুন ২০, ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT