চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের হোটেল দিচ্ছে চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামের কাছে মিলেনিয়াম নামে একটি বিলাসবহুল হোটেল আছে ফুটবল ক্লাব চেলসির। করোনাভাইরাসের বিপক্ষে লড়তে থাকা জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার (এনএইচএস) কর্মীরা যেন প্রয়োজনীয় আবাসন সুবিধা ও কাজের ফাঁকে বিশ্রাম নিতে পারেন, সেজন্য হোটেলটিকে আপাতত তাদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

‘অনেক স্বাস্থ্যকর্মী লম্বা সময় ধরে কাজ করেন। কর্মীরা অনেক সময় বাসায় যেতে পারেন না বা লম্বা সময় ভ্রমণ করে কর্মক্ষেত্রে আসেন। এই সংকটপূর্ণ সময়ে কাছাকাছি আবাসন ব্যবস্থা থাকলে তারা নিজেদের যত্ন নিতে পারবেন এবং ভালোভাবে কাছ করতে পারবেন।’ বিবৃতিতে এমনই বলেছে চেলসি।

‘জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার কর্মীরা মূলত উত্তর-দক্ষিণ লন্ডনে কাজ করেন, তবে এই সুবিধা পেলে অন্য অঞ্চলের লোকেরাও নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন।’

বিলাসবহুল হোটেলে থাকা-খাওয়ার খরচ বেশি হলেও স্বাস্থ্যকর্মীদের সেটি নিয়ে ভাবতে হবে না। খরচের পুরোটাই বহন করবেন চেলসির রাশিয়ান ধনকুবের মালিক রোমান আব্রাহমোভিচ। আগামী দুই মাস হোটেলটি ব্যবহার করবেন স্বাস্থ্যকর্মীরা। এরপরও পরিস্থিতি সংকটাপন্ন থাকলে তাদের থাকার মেয়াদও বাড়ানো হবে বলে জানিয়েছে চেলসি।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন দুই লাখের কাছাকাছি, মারা গেছেন ৮,৪০০ জন। যুক্তরাজ্যে ১,৯৫০ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৭১ জনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT