চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনা প্রটোকল’ ভেঙে তদন্তের মুখে রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনা ভাইরাস নিয়ে ইটালিতে প্রবেশ করায় তদন্তের মুখে পড়তে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইটালিয়ান টিভি প্রোগ্রাম রাই ট্রেকে এমনটাই জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। করোনা নিয়ে পর্তুগাল থেকে জুভেন্টাস ফরোয়ার্ডের ইটালিতে প্রবেশ করায় দেশটির করোনা প্রটোকল লঙ্ঘন হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবে দেশটির ফেডারেল প্রসিকিউটর অফিস।

উয়েফা ন্যাশনস কাপে স্পেন ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলার পর সুইডেনের মুখোমুখি হবার আগে করোনা টেস্টে পজেটিভ হন পর্তুগাল অধিনায়ক রোনালদো। সেই ম্যাচে আর তাই নামা হয়নি আর। অপেক্ষাতেও থাকেননি। ২৮ নভেম্বর বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ আছে, সেই ম্যাচে যেন নামতে পারেন সেই উদ্দেশে ভাড়া করা বিমানে উঠে ইতালিতে নেমে সোজা কোয়ারেন্টাইনে চলে গেছেন তিনি। একাকী চলছে নিজের মত অনুশীলন।

তবে করোনা নিয়ে পর্তুগাল থেকে রোনালদোর ইটালিতে ফেরাটা পছন্দ হয়নি দেশটির ক্রীড়ামন্ত্রী স্পাদাফোরার। তার অভিযোগ ছিলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে ইটালিতে প্রবেশ করেছেন পর্তুগিজ তারকা।

জবাব দিতেও দেরি করেননি রোনালদো। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে স্পাদাফোরার অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জুভেন্টাস তারকা।

‘ইটালিতে এক ভদ্রলোক বলেছেন যে আমি কোনো নিয়মের অমান্য করিনি… আমি তার নাম বলবো না। যা বলা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা।’

‘আমি প্রোটোকল মেনেই এসেছি এবং মান্য করতে থাকবো। আমার ভাবনা চিন্তা পরিষ্কার… আমি যা করেছি তার সবকিছুরই অনুমতি ছিলো।’

Reneta

‘বলা হচ্ছে আমি নাকি নিয়ম ভেঙ্গেছি…সব মিথ্যা। আমি সব ঠিক নিয়মই মেনেছি। ঠিক মতো দল ছেড়েছি, এয়ার অ্যাম্বুলেন্সে চড়েছি, তুরিনে এসেছি…এবং কারও সংস্পর্শেও আসিনি।’

রোনালদোর এই ভিডিওর পরেই ইটালিয়ান নিউজ এজেন্সি আনসাতে পাল্টা বক্তব্য দিয়েছেন স্পাদাফোরা, ‘কিছু কিছু খেলোয়াড়ের গুণ-মান তাদের অহংকার, অশ্রদ্ধাবোধ ও ক্রমান্বয় মিথ্যার কাছে মলিন হয়ে যায়।’

‘জবাবে আমি শুধু বলবো আপনি যত বেশি খ্যাতি পাবেন তখন কোনো কথা বলার চিন্তা-ভাবনা করবেন আর উদাহরণ তৈরি করবেন।’

এই বক্তব্যের পর এক সপ্তাহ চুপ করে থাকলেও আবার মুখ খুলেছেন স্পাদাফোরা। রাই ট্রেকের সঙ্গে সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন প্রটোকল ভেঙেছেন পর্তুগিজ তারকা। আর যে কারণে তদন্তের মুখে পড়তে হচ্ছে তাকে।

‘করোনা আমাদের শিখিয়েছে যে কেউই এর থেকে মুক্ত নয়। অবশ্যই সবাই যে যার মত করে প্রটোকলকে সম্মান দেওয়ার চেষ্টা করছে তবে শেষ পর্যন্ত এর থেকে পরিত্রাণের একটাই উপায়, ঘরে থাকা।’

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করলেও অপেক্ষা করছে ‘বড়’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT