চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দুস্থ ও অবহেলিতদের পাশে বাড্ডা থানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে রয়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। কাজ না থাকায় খাবারের সংকটে রয়েছেন তারা। এমন প্রেক্ষাপটে রাজধানীর বাড্ডা এলাকার দুস্থ ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাড্ডা থানা।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের নির্দেশনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের নেতৃত্বে ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ থানার অন্য সদস্যরা এসব দুস্থ মানুষদের খাবার বিতরণ করেন। গত কয়েকদিন থেকেই মানবতার বিষয়টি মাথায় রেখে তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

এরই অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড্ডা থানাস্থ টেকপাড়ায় অবহেলিত দুস্থ সম্প্রদায়ের বেদে পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে করোনা প্রতিরোধে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে এবং সামজিক দূরত্ব বাস্তবায়নে ওসি পারভেজ ইসলামের নেতৃত্বে বাড্ডা থানার সকল সদস্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

পারভেজ ইসলাম বলেন: বাংলাদেশ পুলিশ সবসময় মানুষের সেবায় কাজ করে গেছে। করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায়ও পুলিশ কাজ করছে। এরই অংশ হিসেবে বিগত দিনের মতো সামনের দিনগুলোতেও বাড্ডা থানা পুলিশের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। সোমবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় পৌনে আট লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন।

Reneta

এর মধ্যে মারা গেছেন প্রায় ৪০ হাজার। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় দুই লক্ষ মানুষ।

বুধবার পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ জন। মারা গেছেন ৬ জন।

করোনাভাইরাস মোকাবেলায় দেশে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ৪ এপ্রিলের সঙ্গে ৫ দিন সাধারণ ছুটি এবং ২ দিন সাপ্তাহিক ছুটিসহ আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবাড্ডা থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT