চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা চিকিৎসায় রাজি না হওয়ায় ১০ ডাক্তারকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১০ জন ডাক্তার ও ১জন স্টোর কিপারকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ।

মঙ্গলবার চসিক সচিব এই ১১ জনের অব্যাহতির চিঠিতে সই করেন।

তারা হলেন- মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আকতার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দীপন রুদ্র, হিমেল আচার্য্য, প্রসেনজিৎ মিত্র ও স্টোর কিপার মহসিন কবির।

চসিক সূত্রে জানা যায়, করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে ২৫০ শয্যার একটি আইসোলেশন সেন্টার খোলে।

ওই আইসোলেশন সেন্টারে করোনা এবং করোনার উপসর্গ থাকা ২৫০ রোগী একসঙ্গে চিকিৎসা নিতে পারবেন। আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে সেখানে রোগী ভর্তি শুরু হওয়ার কথা রয়েছে।

ওই আইসোলেশন সেন্টারের জন্য ১৬ জন চিকিৎসক ও নার্স-ব্রাদারসহ আরও ২০ জন, মোট ৩৬ জনকে বাছাই করা হয়। তারা সবাই সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কর্মী।

Reneta

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী গনমাধ্যমকে বলেন, গত ১৩ জুন পুরাতন নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে আইসোলেশন সেন্টারে দায়িত্ব দেওয়া চিকিৎসক ও নার্সদের সঙ্গে জরুরি সভা করেন।

তখন মেয়র তাদের বেতন দ্বিগুণ, দায়িত্বে থাকাবস্থায় চলাফেরার জন্য গাড়ি, থাকার জন্য হোটেল, করোনা আক্রান্ত বা কেউ মৃত্যুবরণ করলে সরকারি নিয়মে চসিক থেকে ৫-৫০ লাখ টাকা পরিবারকে প্রণোদনা, চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকারের ঘোষণা দেন।

কিন্তু তারা প্রশিক্ষণে অংশ নেননি। আইসোলেশন সেন্টারে যোগদানও করেননি। যা দুঃখজনক। তাই কর্তৃপক্ষ ১১ জনকে অব্যাহতি দিয়েছে। চসিকের ওয়ার্ড পর্যায়ের চিকিৎসকদের এনে আইসোলেশন সেন্টারটি শিগগির চালু করা হবে জানান ডা. সেলিম আকতার চৌধুরী

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসচট্টগ্রাম সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT