চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা কেড়ে নিলো যে তারকাদের প্রাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের ভয়াল আক্রমণে থেমে গেছে সব শুটিং, প্রাণহীন হয়ে গেছে স্টুডিওগুলো, বন্ধ হয়ে গেছে থিয়েটার। শুধু এতেই থেমে থাকেনি ভাইরাসটি। করোনায় সংক্রমিত হচ্ছেন অনেক তারকা। প্রাণ যাচ্ছে একের পর এক শিল্পী, অভিনেতা-অভিনেত্রী কিংবা নির্মাতা সহ শোবিজ অঙ্গনে জড়িত খ্যাতিমানদের। জেনে নিন এখন পর্যন্ত করোনা যেসব তারকাদের প্রাণ কেড়ে নিয়েছে:

অ্যাডাম সেলেসসিঞ্জার: মার্কিন রক ব্যান্ড ফাউন্টেইনস অব ওয়েইন-এর সহপ্রতিষ্ঠাতা এবং গীতিকার অ্যাডাম সেলেসসিঞ্জার প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে। নিউ ইয়র্কের একটি হাসপাতালে এক সপ্তাহ ভেন্টিলেশনে থাকার পর ১ এপ্রিল মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৫২।

টেরেন্স ম্যাকনালি: নাট্যকার টেরেস ম্যাকনালি এইডস এবং ফুসফুসের ক্যানসার জয় করে বেঁচে ছিলেন এতদিন। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে প্রাণ হারাতে হলো তাকে।

মার্ক বাম: ‘ক্রোকোডাইল ডানডি’ এবং ‘ডেসপারেটলি সিকিং সুসান’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা মার্ক বাম। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ মার্চ ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই তারকা।

মানু দিবাঙ্গো: জনপ্রিয় সেক্সোফোনিস্ট মানু দিবাঙ্গো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ মার্চ মারা গিয়েছেন। তিনি ১৯৭২ সালের গান ‘সোল মাকোসা’ গানের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

জো ডিফি: কান্ট্রি ধারার গায়ক এবং গীতিকার জো ডিফি ২৯ মার্চ মৃত্যুবরণ করেছেন করোনায় আক্রান্ত হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর। বিলবোর্ড কান্ট্রি চার্টে তার ‘হোম’, ‘ইফ দ্য ডেভিল ডান্সড’, ‘থার্ড রক ফ্রম দ্য সান’, ‘পিকআপ ম্যান’ এবং ‘বিগার দ্যান দ্য বিটলস’ গানগুলো শীর্ষে ছিল বহুদিন।

কেন শিমুরা: জাপানের জনপ্রিয় কমেডিয়ান কেন শিমুরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ মার্চ। তিনি বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে জনপ্রিয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।

Reneta

অ্যালান মেরিল: সুরকার ও গীতিকার অ্যালান মেরিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ মার্চ মারা গেছেন। ‘আই লাভ রক অ্যান্ড রোল’ গানের জন্য তিনি বেশি জনপ্রিয়। তিনি এই গানের সহ-গীতিকার ছিলেন। তার বয়স হয়েছিল ৬৯।

অ্যান্ড্রু জ্যাক: করোনা ভাইরাস সনাক্ত হওয়ার দুই দিন পর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেতা এবং উপভাষা শিক্ষক অ্যান্ড্রু জ্যাকের। ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। -লস অ্যাঞ্জেলস টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালান মেরিলকরোনা ভাইরাসকেন শিমুরালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

এপ্রিল ১০, ২০২৬

যুক্তরাজ্যে বাড়ছে জ্বালানি খরচ: ট্রাম্পের ওপর বিরক্ত স্টারমার

এপ্রিল ১০, ২০২৬

‘প্রেশার কুকার’ নিয়ে লন্ডন যাচ্ছেন রাফী

এপ্রিল ১০, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে: অ্যার্টনি জেনারেল

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT