চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্তরা সুস্থ হলেও শারীরিক ঝুঁকি থাকছেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ১২, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

এখন পর্যন্ত যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা কোন না কোনভাবে শারীরিক ঝূুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক পত্রিকা ল্যানসেটের এক প্রতিবেদন। 

এনডিটিভিতে প্রচারিত এক খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যত মানুষ ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে অর্ধেকের শরীরে ভাইরাসের একটি লক্ষণ আবারও দেখা যাচ্ছে। রিপোর্ট এও বলছে, করোনাকে জয় করে যারা সুস্থ হয়ে উঠেছেন, তারা বর্তমানে অন্যান্য সমস্যার শিকার।

ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনে প্রকাশতি প্রতিবেদনে বলা হয়েছে, ‘মহামারি পর্বের প্রথম দিকে এবং পরে এই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে ওঠেন, দেখা গিয়েছে দুই বছর পরও একই ভাইরাসের কোনও একটি লক্ষণ তাদের শরীরে নতুন করে দেখা যাচ্ছে।’

‘করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে ওঠার পরে তারা অন্যান্য শারীরিক সমস্যার শিকার। এটা জানিয়ে রাখা ভালো, এই ভাইরাসে আগামী দিনে যারা আক্রান্ত হবেন, করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেও তাদের ক্ষেত্রে প্রবলভাবে এইধরনের শারীরিক সমস্যার ঝুঁকি থাকছেই।’

ল্যানসেটের প্রতিবেদন আরও বলছে, এই ভাইরাস সুস্থ হয়ে ওঠার পরেও তাদের স্বাস্থ্য ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ভাইরাসের গবেষণার সঙ্গে জড়িতদের অবিলম্বের বিকল্প পন্থা বের করা প্রয়োজন, যা করোনা আক্রান্ত রোগীকে দ্রুত সুস্থ করে তুলবে।

ল্যানসেটের এই প্রতিবেদন নিঃসন্দেহে উদ্বেগের জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন বিশ্বজুড়ে যখন করোনা সংক্রমণ যখন নিম্নমুখী, সেই সময় ল্যানসেটের প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে তৈরি হল উদ্বেগ।

Reneta

দেশে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। টানা ২০ দিন মৃত্যুহীন রয়েছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: এনডিটিভিকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT