চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করেনাভাইরাস: মন্ত্রীর স্ত্রী ও কন্যা ঘরে বসে বানাচ্ছেন মাস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করেনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের স্ত্রী মৃদুলা ও কন্যা নামিসা ঘরে বসে সেলাই মেশিনে মাস্ক তৈরি করছেন।

টুইটারে এক টুইট বার্তায় এমনটা তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মন্ত্রী জানিয়েছেন, নিজের ঘরের মানুষ ছাড়াও তারা সমাজের অন্যান্যদের কথা ভেবে পুনরায় ব্যবহার করা যায় এমন মাস্ক তৈরি করছেন।

ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘আমি আমার স্ত্রী মৃদুলা ও কন্যা নামিসার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আসলে আমরা আমাদের অবস্থান থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের জন্য ও সমাজের কিছু অংশের জন্য সামান্য করার চেষ্টা করছি মাত্র। স্ত্রী ও মেয়ের সেলাই মেশিনে মাস্ক বানানো এমনই একটা ক্ষুদ্র প্রয়াস।

গত সপ্তাহে, ভারত সরকার সুপারিশ করেছিল যে বাড়ি থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনগণকে মাস্ক পরার এবং ঘরে বসে তৈরি করতে উদ্বুদ্ধ করেছেন।

তবে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. হর্ষ বর্ধন জানিয়েছেন, ঘরে তৈরি মাস্কগুলো ধুলাবালি এড়াতে এবং যাদের হালকা শ্বাস কষ্ট রয়েছে তারা ঘরের বাইরে গেলে এই মাস্ক ব্যবহার করবেন। কিন্তু এই মাস্ক কখনোই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন এবং করোনা আক্রান্ত রোগীদের যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন তারা ব্যবহার করবেন না।

Reneta

ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ হাজার ৬৪৩ জন, মারা গেছেন ১৪৯ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪০১ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত কমপক্ষে সাড়ে ১৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৮২ হাজার জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT