চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করণের মতো ‘কফি আড্ডা’ শো আনছেন পিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউডের প্রযোজক, নির্মাতা করণ যোহরের ‘কফি উইথ করণ’ শোটি সবার কাছে পরিচিত। এবার বাংলাদেশে এরকম একটি শো নিয়ে হাজির হচ্ছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন। নাম ‘কফি আড্ডা উইথ পিয়াল’।

বন্ধুমহলে পিয়াল ভীষণ চটপটে! পোশাকে, চলনে, কথাবার্তায় অনেকেই তাকে করণ যোহরের সঙ্গে তুলনা করেন! পিয়াল নিজেই করণের অন্ধ ভক্ত। চ্যানেল আই অনলাইনকে পিয়াল বলেন, বন্ধুরা আমাকে ঠাট্টার ছলে করণ যোহর বলে! সেখান থেকেই আমার মাথায় আসে ‘কফি উইথ করণ’-এর মতো একটি শো করি।

তিনি বলেন, আমার শোটি গতানুগতিক ধারার নয়। এখানে যেসব সেলেব্রেটিরা আসছেন কেউ তাদের কাজ নিয়ে আলাপ করছেন না। পুরোটাই ব্যক্তিগত জীবন নিয়েই কথাবার্তা বলছেন। ২০ মিনিটের আড্ডার আসর। ইতোমধ্যেই কয়েক পর্বের শুটিং করেছি। প্রতিটি পর্বের শুটিং একটি কফি হাউজের মধ্যে করেছি।

পিয়াল বলেন, আমার অনুষ্ঠানের থিমটা ‘কফি উইথ করণ’ শো থেকেই নেয়া। আগামী মাস থেকে টিভিতে প্রচারের পর আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘কফি আড্ডা উইথ পিয়াল’-এর প্রতিটি পর্ব প্রকাশ করা হবে। প্রথমবার উপস্থাপনা করছি। যারা অতিথি হচ্ছেন সবার আমার বন্ধুমহলের। কাজটি বেশ উপভোগ করছি।

বাবলু আক্তার বাব্লুর পরিচালনায় এবং আসিফ খানের প্রযোজনায় পিয়ালের এ শো’র শুটিং হওয়া পর্বের অতিথিদের মধ্যে আছেন ইমন-নিরব, এভ্রিল-জেসিয়া, ইভান শাহরিয়ার সোহাগ-বুলবুল টুম্পা, সাঞ্জ জন-আঁচল, আরজে নিরব-শান্তা জাহান, নিপুণ।

পিয়াল বলেন, করোনায় অনেক সেলেব্রেটি শোতে আসতে পারছেন না। আগামীতে মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাসসহ বড় বড় সেলেব্রেটিরা অতিথি হিসেবে আসবেন বলে কথা দিয়েছেন।

Reneta

ফ্যাশন ডিজাইনার হিসেবে সুনাম অর্জনের পর পিয়াল প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন। তার প্রযোজিত ছবি ‘স্বপ্নবাজি’। এ ছবির গল্প দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মডেলদের নানা চড়াই উৎরাই।

রায়হান রাফীর পরিচালনায় ছবিতে অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, প্রিয়ন্তি উর্বী প্রমুখ। করোনার আগে সাতদিন এ ছবির শুটিং হয়েছে।

পিয়াল বলেন, ১৫ দিনের শুটিং বাকি। নভেম্বর মাসের দিকে বাকি কাজ শেষ করবো। মুক্তির টার্গেট করে রেখেছি ২০২১ সালের রোযার ঈদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আঁচলনিপুণপিয়াললিড বিনোদনসাঞ্জ জন
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব নিয়ে যা বললেন মুশফিক

মে ১৫, ২০২৬

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT