মুক্তি পেলেন লিওনেল মেসি। কর ফাঁকির মামলায় আর্জেন্টাইন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে নিজে মুক্তি পেলেও আটকে গেছেন তার বাবা হোর্হে মেসি। তার বিরুদ্ধে বিরুদ্ধে মামলা চলছে।
২০১৩ সালে স্প্যানিশ কর্তৃপক্ষ অভিযোগ করে, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরোর কর ফাঁকি দিয়েছেন মেসি। ইমেজ-স্বত্ব বাবদ বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অর্থ আয়কর বিবরণীতে দেখাননি।
গোড়া থেকেই অভিযোগের ব্যাপারে তার আইনজীবীদের দাবি, মেসি এ বিষয়ে কিছুই জানতেন না। মঙ্গলবার স্প্যানিশ আদালত মেসির আইনজীবীদের দাবি মেনে নিয়েছেন।
দোষী প্রমাণিত হলে ১৮ মাসের কারাদণ্ড হতে পারে মেসির বাবার। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। মামলা প্রসিকিউটররা হোর্হেকে ২ দশমিক ২ মিলিয়ন ডলার জরিমানার ও আবেদন করেছেন।






