চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্পিউটার কিনে ঠকতে না চাইলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

২২ জুলাই ২০১৮ থেকে সারাদেশে কম্পিউটার এবং কম্পিউটার যন্ত্রাংশের উপর ‘এমআরপি’ (সর্বোচ্চ খুচরা মূল্য) নীতিমালা ২০১৮’ এবং ‘ওয়ারেন্টি নীতিমালা ২০১৮’ কার্যকর করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ভোক্তাদের এমআরপি এবং ওয়ারেন্টি বিষয়ে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক প্রতিকার পাওয়ার জন্য রাখা হয়েছে হটলাইন সেবা।

ভোক্তারা এই সংক্রান্ত সমস্যায় ০১৮৪৭২৮৯০৯৫ নম্বরে যোগাযোগ করে নিজের সমস্যা বিসিএস-কে জানাতে পারবেন।

তাছাড়া এমআরপি ও ওয়ারেন্টি পলিসি প্রতিটি প্রযুক্তি পণ্যের বিক্রয় কেন্দ্রে সংরক্ষিত থাকবে।  সর্বসাধারণের জন্য বিসিএস ওয়েবসাইটে http://www.bcs.org.bd/ নীতিমালা দুইটি পাওয়া যাবে।

ভোক্তা এমআরপি ও ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো অভিযোগ বিসিএস’কে লিখিতভাবে জানাতে পারবেন। তাছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার সুযোগ রয়েছে।

এ দুটি নীতিমালা বাস্তবায়নের ফলে কম্পিউটার পণ্যের গুণগতমান সুনিশ্চিত করার পাশাপাশি এ পণ্যের বিশ্বস্ততা অর্জিত হবে। একইসঙ্গে আইটি বাজার ব্যবস্থাপনা সুদৃঢ় ও স্থিতিশীল হবে। এতে ভোক্তা এবং কম্পিউটার ব্যবসায়ীরা উভয়ই উপকৃত হবেন।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালা বাস্তবায়ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

Reneta

তিনি বলেন: কম্পিউটার এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রাংশ বা পণ্য ব্যবসায় অনুমোদিত উৎপাদনকারী, আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতার স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক উন্নয়ন এবং ক্রেতাসাধারণের স্বার্থরক্ষা ও সন্তুষ্টির লক্ষ্যে এমআরপি নীতিমালা ২০১৮ প্রণীত হয়েছে। আর বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্রেতা ও ভোক্তাদের জন্য একটি গ্রহণযোগ্য ও বাস্তবধর্মী ওয়ারেন্টি নীতিমালা প্রবর্তন করা হয়েছে।

কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসা সংশ্লিষ্ট দেশের সকল পর্যায়ের কম্পিউটার ব্যবসায়ী-আমদানীকারক, পরিবেশক, সরবরাহকারী, খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বিসিএস কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে এ ওয়ারেন্টি নীতিমালা আরোপ করা হয়েছে।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে কম্পিউটার যন্ত্রাংশ বাজার ব্যবস্থাপনা ও স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমআরপি নীতিমালা বাস্তবায়ন হওয়ার পর থেকে কম্পিউটার পণ্য ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মূল্য সংক্রান্ত বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই। আইসিটি পণ্য উৎপাদক, আমদানিকারক, পরিবেশক এবং খুচরা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা থাকলে এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিগগিরই সুফল ভোগ করবে ভোক্তা এবং ব্যবসায়ীরা।

বিসিএস সভাপতি বলেন, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারিত হওয়ার কারণে ক্রেতাদের প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই। কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে দেশের যেকোনো প্রান্ত থেকে প্রযুক্তি পণ্যের গায়ে লাগানো এমআরপি স্টিকার মূল্যে পণ্য কেনার সুযোগ থাকছে ভোক্তাদের। এমআরপি নীতিমালা ২০১৮ হবে সার্বজনীন।

তাহলে মেলায় কি মূল্য ছাড় হবে না? 
বিভিন্ন প্রযুক্তি মেলা বা প্রদর্শনীতে প্রযুক্তি পণ্যে ছাড় থাকবে কী না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, এমআরপি নীতিমালা মানে এই নয় যে, প্রযুক্তি পণ্যে কখনো ছাড় দেয়া যাবে না। যেকোন মেলা বা প্রদর্শনীতে প্রযুক্তি পণ্যের উপর ছাড় দেয়া যাবে। তবে এ ছাড় শুধু মেলায় সীমাবদ্ধ থাকবে না। ছাড় সুবিধাও হতে হবে সার্বজনীন। মেলায় ঘোষণাকৃত কম্পিউটার এবং এর যন্ত্রাংশের ছাড়মূল্য যত থাকবে, একই মূল্যে সারাদেশ থেকে সেই পণ্য কেনা যাবে। এতে ভোক্তা অধিকার সংরক্ষিত হবে।

ওয়ারেন্টি
ওয়ারেন্টি নীতিমালা প্রসঙ্গে বিসিএস সভাপতি বলেন, প্রযুক্তি পণ্যের ওয়ারেন্টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটার এবং এর যন্ত্রাংশ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝি অবসান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আমরা সকলের নিকট গ্রহণযোগ্য ওয়ারেন্টি নীতিমালা প্রণয়ন করেছি। এই নীতিমালার কারণে ভোক্তারা প্রযুক্তি পণ্য কিনে ওয়ারেন্টির ক্ষেত্রে কোন ধরণের বিভ্রান্তির মুখোমুখি হবে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিসিএস সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক ও ওয়ারেন্টি কমিটির চেয়ারম্যান মো. আছাব উল্লাহ্ খান জুয়েল এবং পরিচালক ও এমআরপি কমিটির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কম্পিউটারকম্পিউটার ওয়ারেন্টিকম্পিউটারের দামসর্বোচ্চ খুচরা মূল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT