কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কে রামুর পেঁচার দ্বীপ এলাকায় যাত্রীবাহী মিনি বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ‘রামুর পেঁচার দ্বীপ এলাকায় যাত্রীবাহী একটি মিনি বাস পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পরে ১ জন মারা যায়।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।








