কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প চালু করেছে সৌদি আরব। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত জানান, সৌদি বাদশা সালমানের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ৫শ’ পরিবারের ৩ হাজার রোহিঙ্গার জন্য বাড়ি নির্মাণ করে দেবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সৌদি আরব বিশ্ব দরবারে সোচ্চার হবে বলে জানান রাষ্ট্রদূত।






