চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কংগ্রেসে যোগ দিচ্ছেন বলিউডের তিন তারকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২১
বিনোদন
A A

করোনাকালের শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে বলিউড তারকা সোনু সুদ। লকডাউনের সময়টিতে গরীব-দুঃখীদের ভরসার অন্যতম নাম হয়ে উঠেছিলেন তিনি। যার কারণে সবার মনেই এখন এই তারকার ছবি!

অন্যদিকে মডেল, অভিনেতা মিলিন্দ সোমন বরাবরই জনপ্রিয় তরুণ, তরুণীদের মধ্যে। তাদের সেই জনপ্রিয়তাকেই এবার কাজে লাগাতে চাইছেন মুম্বাই কংগ্রেস!

আসছে বছর মুম্বাই কর্পোরেশনের নির্বাচন, ফলে ইতিমধ্যেই এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, শিবসেনা, কংগ্রেস, এনসিপির মত প্রতিটা বড় দল। সে প্রেক্ষিতেই এবার কংগ্রেসের তরফ থেকে দাবি এসেছে অভিনেতা মিলিন্দ সোমন, রীতেশ দেশমুখ এবং সোনু সুদকে মুম্বাইয়ের মেয়র পদপ্রার্থীর মুখ হিসেবে তুলে ধরতে চায় দলটি। চাঞ্চল্যকর এই বিষয়টির কথা ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলের অনেকে ধারণা করছেন এবার বলিউডের কোনও তারকাকে পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে কংগ্রেস।

এদিকে মিলিন্দ, সোনুর তুলনায় রাজনীতির সঙ্গে বেশি যোগ রয়েছে রীতেশ দেশমুখের। অভিনেতার বাবা বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তার দুই ভাই কংগ্রেসের বিধায়কও। তবে এখন পর্যন্ত রীতেশ কোনও দলে নাম না লেখালেও কংগ্রেসের নাম প্রস্তাবের পরেই জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগেই হয়তো কংগ্রেসে নাম লেখাতে পারেন রীতেশ।

যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে সম্পাদক গণেশ যাদব তারকাদের নাম প্রস্তাব পাঠালেও, এই তিন তারকার কাছে মুম্বাই কংগ্রেসের তরফ থেকে এখনও কোনও আমন্ত্রণ যায়নি। এমনকি তাঁরা দলে যোগ দেবেন কিনা, তা নিয়েও রয়েছে সন্দেহ।

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডবলিউড তারকাসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT