চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েঙ্গারকে কোচ চাচ্ছে জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনালকে দীর্ঘ ২২ বছর কোচিং করানোর পর আপাতত অখণ্ড অবসর আর্সেনাল ওয়েঙ্গারের। আবার খুব জলদিই শেষ হতে পারে সেই অবসর জীবনও। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, ৬৮ বছর বয়সী ফরাসী ভদ্রলোককে কোচ করতে আগ্রহী জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেপিএ)।

গত মৌসুমে আর্সেনালের কোচের পদ থেকে সরে দাঁড়ানো ওয়েঙ্গার ঘোষণা দিয়েছিলেন ফুটবল ছাড়ছেন না তিনি। রিয়াল মাদ্রিদ, পিএসজির মতো বড় দলগুলোরও আগ্রহ ছিল তাকে কোচ বানাতে।

অন্যদিকে জাপানকে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত নিয়ে গেলেও কোচ আকিরা নিশিনোর সঙ্গে মেয়াদ বাড়াচ্ছে না জেপিএ। বিশ্বকাপ পর্যন্তই ছিল তার সঙ্গে অ্যাসোসিয়েশনটির চুক্তি। পূর্ববর্তী কোচ ভাহিদ হালিলহোদিজ বরখাস্ত হলে স্বল্প সময়ের মেয়াদে দায়িত্বে থেকেই জাপানকে দ্বিতীয় রাউন্ডে তুলেছিলেন নিশিনো।

২০২২ বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যের আশায় ইউরোপীয় ঘরানার কোচদের দিকেই ঝুঁকছে জেপিএ। ১৯৯০ সালে জাপানি ক্লাব নাগোয়া গ্রাম্পাস এইটকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় এশিয়ার দেশটিও একদম অপরিচিত নয় ওয়েঙ্গারের কাছে।

দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সাবেক আর্সেনাল বসকেই ভবিষ্যতে ব্লু সামুরাইদের কোচ হিসেবে দেখছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে ওয়েঙ্গার একাই লাইনে আছেন এমনও নয়, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানও আছেন জাপানিদের পছন্দের তালিকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেন ওয়েঙ্গারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আজই ইরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের

জুন ১৪, ২০২৬

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ ও সংস্কার বাস্তবায়নের পরামর্শ আইক্যাবের

জুন ১৪, ২০২৬

‘মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে’

জুন ১৪, ২০২৬

৫২ বছর পর বিশ্বকাপে এসে শুরুটা রাঙাতে পারল না হাইতি, ৩৬ বছর পর জয় পেল স্কটল্যান্ড

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT