চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশিংটনে দ্বিতীয় টিকফা বৈঠক অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) এর দ্বিতীয় বৈঠক ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়াশিংটনের বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়তুল্লাহ আল মামুন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মিখাইল জে. ডিলানি। বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপারসহ ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তারা।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শ্রমিক অধিকার, জিএসপি সুবিধা, জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় বিনিয়োগসহ বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে শ্রমিক অধিকার রক্ষায় সরকারি নানামুখী উদ্যোগ ও জিএসপি এ্যাকশন প্ল্যানের বিষয়ে সরকারের পদক্ষেপের অগ্রগতিগুলো তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাস্ট্র সরকারের প্রতি আহ্বান জানানো হয়, হংকং মিনিস্ট্রারিয়েল ডিক্লারেশন ও বালি ডব্লিউটিও মিনিস্ট্রারিয়েল প্যাকেজের আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে ডিএফকিউএফ অনুমোদনে যেন যুক্তরাষ্ট্র উদ্যোগী হয়।

যুক্তরাষ্ট্রের প্রণীত ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়। বাংলাদেশ সরকার মনে করে টিপিপি এর কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানী বাধাগ্রস্ত হচ্ছে।

Reneta

বাংলাদেশ দূতাবাসের ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জিএসপি এ্যাকশন প্ল্যানের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরো বেশী বিনোয়োগ বাড়বে বলে আশা ব্যক্ত করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ২০১৬ সালে ডিসেম্বরে রাজধানী ঢাকায় টিকফা চুক্তির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বক্তব্য পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমন কিছুই জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয় বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই তার ব্যাক্তিগত টুইট বার্তায় বাংলাদেশের সাথে টিকফা চুক্তির বিষয়ে বৈঠক অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি তার সংক্ষিপ্ত টুইট বার্তায় লিখেন, ‘এই শহরে (ওয়াশিংটনে) সেক্রেটারি হককে টিকফা আলোচনায় আসতে দেখে আমি আনন্দিত। বাংলাদেশের সাথে অংশিদারিত্ব শক্তিশালী করতে আমরা আলোচনা করছি’।

দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করার লক্ষ্যে ২০১৩ সালের ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার টিকফা চুক্তি সাক্ষরিত হয়। আর এই ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৪ সালে রাজধানী ঢাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকফা চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT