চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নের বিদায়ে বাকরুদ্ধ লারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন শেন ওয়ার্ন। কিংবিদন্তি এই লেগস্পিনারের বিদায় মেনে নিতে পারছেন না ওয়ার্নের পরিবার, সতীর্থ এবং ক্রিকেটপ্রেমীরা। এমনকি মানতে পারছেন না তার ২২ গজের প্রতিপক্ষরাও।

ক্রিকেটের মাঠে তুমুল লড়াই করলেও মাঠের বাইরে শেন ওয়ার্ন, শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা বেশ ভালো বন্ধু। কিছুদিন আগেই ওয়ার্ন এক টুইটের মাধ্যমে জানিয়েছিলেন এই ত্রিকোণ বন্ধুত্বের উপাখ্যান। তাই বন্ধুর এ বিদায় মেনে নিতে পারছেন না লারা, শচীনও।

বন্ধুর আকস্মিক বিদায়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন লারা। এই শোক কিভাবে কাটিয়ে উঠবেন তাও বুঝতে পারছেন না তিনি। নিজের টুইটার একাউন্টে এক পোস্টের মাধ্যমে শোকবার্তাটি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি।

‘এই মুহূর্তে আমি বাকরুদ্ধ। আমি সত্যিই জানি না কিভাবে এই শোক কাটিয়ে উঠব। আমার বন্ধু চলে গেছে। আমরা সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটারকে হারালাম। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা। ওপারে ভালো থেকো ওয়ার্নি। তোমাকে মিস করব।’

এর আগে শুক্রবার টুইটারে পোস্ট করে শোক জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। লিখেছেন, ‘স্তব্ধ, হতবাক ও দুঃখিত। তোমাকে ভুলব না ওয়ার্নি। তুমি আশেপাশে থাকলে, সেটা মাঠে হোক বা বাইরে, একটা মুহূর্তও খারাপ কাটত না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নওয়েস্ট ইন্ডিজলারালিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির মধ্যে ফুলের ঝোপের দৃশ্য, ঝরঝর বৃষ্টি পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে দফায় দফায় বৃষ্টির আভাস

জুলাই ২২, ২০২৬

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT