চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের পথ ধরে বিপিএলে স্মিথও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলতে আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে।

একই কারণে নিষিদ্ধ থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার সিলেট সিক্সার্সে নাম লেখানোর পরেই ধারণা করা হচ্ছিল এবার স্মিথকেও পেতে যাচ্ছে বিপিএল। মঙ্গলবার কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে।

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে চলতি বছরের ২৯ মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেট এক বছরের নিষেধাজ্ঞায় আছেন স্মিথ। যে কারণে খেলা হচ্ছে না ঘরোয়া বিগব্যাশ টুর্নামেন্টেও। হাতে অফুরন্ত সময়, আবার নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে ফেরানোর পথে প্রস্তুত রাখা, সবমিলিয়ে বিপিএল হতে যাচ্ছে স্মিথের জন্য দারুণ এক মঞ্চই।

যদিও টুর্নামেন্টের শুরু থেকেই স্মিথকে পাচ্ছে না কুমিল্লা। ঢাকায় প্রথমপর্ব শেষে সিলেট পর্ব থেকে খেলবেন অজি ডানহাতি ব্যাটসম্যান। প্রথম চার ম্যাচে খেলা হচ্ছে না স্মিথের।

আপাতত ঘরোয়া রঙ্গিন পোশাকের ম্যাচ নিয়ে ব্যস্ত স্মিথ। নিষেধাজ্ঞার ফাঁকে খেলেছেন কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি ও ক্যারিবিয়ান সুপার লিগে। দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগেও।

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০১৯লিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT