চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডের বিবেচনায় ‘এ’ দলে বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে টাইগার স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। মঙ্গলবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচের দলে ঢুকেছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও ইবাদত হোসেন। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মিজানুর রহমান ও রিশাদ আহমেদ।

পিঠের চোটের কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না টপঅর্ডার ব্যাটসম্যান মিজানুর ও নবাগত লেগস্পিনার রিশাদ।

দলে ফেরা ইবাদত গত বছর সিলেটে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলেছিলেন। ঘরোয়া লিগে পারফর্ম করে যাওয়া মিঠুন ঢুকেছেন বাড়তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। আর বিজয়ের ফেরা ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে নির্বাচকদের বিবেচনায় থাকার সুবাদে।

প্রথম ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে।

সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়। শ্রীলঙ্কা ‘এ’ ৮ উইকেট হারিয়ে ৪৪৯ রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করলে সাব্বির রহমানের ১৬৫ রানের ইনিংসে স্বাগতিকরা করে ৪১৪ রান।

দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে লঙ্কানরা। ২ উইকেট হারিয়ে ২৬২ রান তোলার পর নিষ্প্রাণ ড্র হয় ম্যাচ। করুনারত্নে খেলেন ১৬১ রানের অনবদ্য ইনিংস।

Reneta

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, জাকির হাসান, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT