চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতেও অনিশ্চিত ধাওয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আবার বড় ধাক্কা ভারতীয় দলে। টি-টুয়েন্টির পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন শেখর ধাওয়ান। এমনটাই বলছে ভারতের একাধিক মিডিয়া।

ভারতের ওপেনার ধাওয়ানকে নিয়েই এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি তিন ম্য়াচের টি-টুয়েন্টি ও সমানসংখ্য়ক ম্য়াচের ওয়ানডের দল ঘোষণা করেছিল। কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে গিয়ে ধাওয়ান চোট পাওয়ায় টি-টুয়েন্টি থেকে ছিটকে যান। তার পরিবর্তে দলে আসেন কেরালার উইকেটকিপার-ব্য়াটসম্য়ান সনজু স্য়ামসন।

দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম সুপার লিগের ম্য়াচে নেমেছিলেন ধাওয়ান। ফিল্ডিংয়ের সময় স্ট্রেচ করতে গিয়ে হাঁটুতে ক্ষতের সৃষ্টি হয় তার। এরপর ধাওয়ানকে অস্ত্রোপচারও করাতে হয়। সেই ছবি টুইটারে শেয়ারও করেছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল দল ধাওয়ানের চোট পরীক্ষা করে তাকে পরামর্শ দিয়েছিল সেলাই শুকানো না পর্যন্ত অপেক্ষা করতে। সম্ভবত ধাওয়ানের সেই সেলাই এখনো এখনো পুরোপুরি সেরে ওঠেনি। সে জন্যই তাকে পাওয়া যাবে না বলে মনে করছে বিসিসিআই।

ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধি.), রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার, মণিশ পাণ্ডে, রিসভ পান্ট (উইকেটকিপার), শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধাওয়ানভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টসশেখর ধাওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, জানা যাবে শীঘ্রই

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয় বিকিরণে হতে পারে ভয়াবহ বিপর্যয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

১৪ দিনে কতো আয় করলো রাফীর ‘প্রেশার কুকার’?

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নটরডেম বিজ্ঞান উৎসব ২০২৫ এর নিবন্ধন শুরু

এপ্রিল ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের কী বিষয়ে আলোচনা?

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT