চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে সিরিজে কি ভাগ্য ঘুরবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের বীভৎস ক্ষত নিয়ে জ্যামাইকা ছেড়ে ওয়ানডের জন্য গায়নায় পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানকার প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

দুঃস্বপ্নের টেস্ট সিরিজে চার ইনিংস মিলে বাংলাদেশ করতে পেরেছিল মাত্র ৫০৪ রান! সর্বোচ্চ ইনিংস ছিল ১৬৮ রানের। আর সর্বনিম্ন ৪৩! সফরকারীদের লজ্জায় ডুবিয়েছে ব্যাটিং। লাল বলে অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশের দলের সামনে এবার রঙিন পোশাকে সাদা বলের পরীক্ষা। নিজেদের প্রিয় ফরম্যাটে ব্যাটসম্যানরা স্বমহিমায় ফিরতে পারে কিনা সেটিই দেখার।

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে মিলেছে রানে ফেরার আভাস। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২০০ রানেরও নিচে গুটিয়ে যাওয়ার জুজু উপেক্ষা করে স্থানীয় দলের দেয়া ২২৮ রানে লক্ষ্য বাংলাদেশ দল ৩৯ বল হাতে রেখেই টপকে যায়। হারাতে হয় ৬ উইকেট।

মুশফিকের অপরাজিত ৭৫ ও লিটনের ৭০ রানের সুবাদে আত্মবিশ্বাসী জয় নিয়ে স্যাবাইনা পার্ক ছাড়ে বাংলাদেশ। বোলিংয়ে অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের ১০ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট দখল দলের অন্য স্পিনারদের উজ্জীবিত করার মতোই ব্যাপার।

প্রস্তুতি ম্যাচে মাশরাফী, সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলেননি। ম্যাচ পরিস্থিতির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তিন দফায় মাঠে নেমে ফিল্ডিং করেছেন অধিনায়ক। ৬ মাস পর রোববার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন মাশরাফী। সবশেষ ম্যাচ খেলেছিলেন গত জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে।

Reneta

দেশের সফল অধিনায়ক ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব মাশরাফী দলে যোগ দেয়ায় ওয়ানডে সিরিজ ঘিরে প্রত্যাশা ঠিকই থাকছে। স্ত্রীর অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ মুহুর্তে তা কেটে যায়।

ওয়ানডে সিরিজে পুর্ণশক্তির দলই পাচ্ছে বাংলাদেশ। পেস আক্রমণে মাশরাফীর সঙ্গে যোগ হচ্ছেন চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে তামিম সঙ্গী হিসেবে পাবেন এনামুল হক বিজয় অথবা লিটনের মধ্যে যেকোনো একজনেক।

জয়ের ভারী পাল্লা নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ২৮টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় মাত্র ৭টি। ১৯ বারই দেখতে হয়েছে হারের মুখ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১০ ম্যাচের মধ্যে তিনটি জয় সফরকারীদের। হার সাত ম্যাচে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে হত্যা

মে ৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ আজ

মে ৯, ২০২৬

স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো গ্যালারি মাফা

মে ৯, ২০২৬

পটুয়াখালীতে নিখোঁজের চার দিন পর ইউপি সদস্য উদ্ধার

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT