চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলা চলবে কিনা সিদ্ধান্ত ১৬ নভেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ পূর্বাহ্ন ২৭, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

ধর্ষণ মামলা তদন্ত করতে গিয়ে বাদিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী থানার ওসি (তদন্ত) ওমর ফারুকের বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে ১৬ নভেম্বর আদেশ দিবেন আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক রেজাউল করিম চৌধুরীর আদালতে এ মামলার গ্রহণযোগ্যতার উপর শুনানি অনুষ্ঠিত হয়।

বাদি পক্ষের আইনজীবী রেজাউল করিম রনি জানান, আমাদের প্রমাণাদিসহ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। বিচারক মামলা পর্যালোচনা করে আদেশ দিবেন এ মামলাটির কার্যক্রম চলবে কিনা।

এ জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ওইদিন বাদির দায়ের করা অপর একটি মামলার শুনানীর দিন ধার্য আছে, বিচারক গ্রহণযোগ্য মনে করলেই কেবল এই মামলাটির কার্যক্রম চলবে।

তিনি আরো জানান, গত ১১ অক্টোবর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ( (৪)(খ) ধারায় ওসি ওমর ফারুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আদালতে ।

১৯ অক্টোবর বিচারক রেজাউল করিম চৌধুরী মামলাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তদন্তের জন্য স্থানান্তর করেন। এর দুইদিন পরই ২১ অক্টোবর এ মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে অধিকতর শুনানির জন্য ২৭ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

Reneta

চলতি বছরের ১০ আগস্ট সাবেক বন্ধু ইফতেখারুল ইসলাম সানির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী এলাকার ২৪ বছর বয়সী এক নারী।

ওই নারীর  অভিযোগ, সেই মামলার তদন্তের স্বার্থে থানার ওসি ওমর ফারুকের সাথে সাক্ষাত এবং ফোনে তার কথা-বার্তা হয়। এরই এক পর্যায়ে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন ওসি। এমনকি বাদিকে তার সাথে বেড়াতে বাধ্য করে। বাদি রাজি না হওয়ায় সানির বিরুদ্ধে দায়ের করা মামলায় মিথ্যা তদন্ত রিপোর্ট দেন ওসি।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামধর্ষণধর্ষণ চেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুষ্ঠু পরিকল্পনায় দেশের সমস্যার সমাধান করবে বিএনপি: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

তারেক রহমানকে নিয়ে দ্যা ডিপ্লোম্যাটের বিশ্লেষণ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

গণমাধ্যমের অনুপ্রেরণায় ছাদকৃষিতে যুক্ত হচ্ছেন তরুণ-তরুণীরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার আসনগুলোতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT