চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসির দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:৩৮ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য নতুন অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে সরকার। এতে ইন্সপেক্টরদের পরিবর্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবেন সহকারী পুলিশ কমিশনাররা।

এছাড়াও প্রতিটি থানায় থাকবেন ৩ জন ইন্সপেক্টর। যারা প্রশাসন, তদন্ত এবং অপারেশনের দায়িত্ব পালন করবেন।

নতুন এ কাঠামোতে প্রত্যেকটি অপরাধ অঞ্ঝলের জন্য সহকারী পুলিশ কমিশনারের পরিবর্তে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ইতোমধ্যে ডিএমপির ১৬টি অপরাধ অঞ্ঝল ভেঙ্গে ২৪টি অঞ্ঝল করা হয়েছে।

Banglabid

এর বাইরে সারাদেশে প্রত্যেকটা অপরাধ অঞ্ঝলের জন্য একজন করে অতিরিক্ত পুলিশ কমিশনারকে পদায়নের সুযোগও রাখা হয়েছে ওই সাংগঠনিক কাঠামোতে। 

প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ডিএমপির মতিঝিল, শাহবাগ এবং গুলশান থানায় সহকারী পুলিশ কমিশনাররা ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আগামী দু’একদিনের মধ্যেই এ তিন থানায় ওসি পদে সহকারী পুলিশ কমিশনারদের পদায়ন করা হবে।

Reneta

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নতুন এ উদ্যোগে শুধু আইন-শৃঙ্খলারই যে উন্নতি হবে তা নয়; জনগণের সঙ্গে পুলিশের ভালো আচরণও পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই এই সংস্কার কর্মসূচি

তবে বিষয়টিকে ভালোভাবে দেখছেন না সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদে কর্মরত কর্মকর্তারা। তাদের অভিযোগ মাঠ পর্যায়ে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি; যেখানে ইন্সপেক্টররা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হলে নিম্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে হতাশা বাড়াবে।

অবশ্য পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, প্রাথমিক পর্যায়ে ডিএমপির গুরুত্বপূর্ণ থানাগুলোতে সহকারী পুলিশ কমিশনারদের নিয়োগ দেওয়া হলেও কম ব্যস্ত থানাগুলোতে ইন্সপেক্টররাই ওসির দায়িত্ব পালন করবেন।

কয়েক বছর আগেও এই ধরণের একটি উদ্যোগ নিয়েছিলো সরকার। কিন্তু পরে এমন সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ প্রশাসন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসিওসি-এএসপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT