চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েডিং ফেস্টিভ্যালের উপস্থাপনায় নিরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

শীত মৌসুমে চারদিকে বিয়ের ধুম পড়েছে। নব দম্পতির বিয়ের আয়োজন আরও বর্ণিল করতে যোগ হয়েছে ওয়েডিং রীতি। নতুন সাজ পোশাকে ওয়েডিং জমিয়ে তুলতে রাজধানীর পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানে চলছে দু’দিন ব্যাপী ওয়েডিং ফেস্টিভ্যাল।

জমজমাট এ আয়োজনের উপস্থাপনা করছেন চিত্রনায়ক নিরব।

সিনেমায় ব্যস্ত হলেও মাঝেমধ্যে উপস্থাপনায় পাওয়া যায় নিরবকে। গত রোজার ঈদের পর দেশের বড় বড় তারকাদের নিয়ে অনলাইনে উপস্থাপনা করেছিলেন নিরব, সঙ্গে ছিলেন ইমন। এছাড়া একটি বেসরকারি টিভিতে ২০জন তারকা নিয়ে ‘আনন্দ সময়’ নামে আরেকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন এ চিত্রনায়ক।

এবার নিরবকে মাইক্রোফোন হাতে পাওয়া যাচ্ছে লা মেরিডিয়ান প্রেজেন্টস ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ বাই এঞ্জেলিকার মঞ্চে। চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন: প্রথমদিন প্রতিযোগিতা থেকে ১০ জনকে বাছাই করা হয়েছে। তাদের মধ্যে থেকে বেস্ট কাপল নির্বাচিত হবে আজ। তারা পাবেন মূল্যবান উপহার সামগ্রী।

তিনি বলেন: উপস্থাপনা খুব কঠিন কাজ নয় আবার একেবারে সহজ নয়। আমার কাছে কাজটি উপভোগ্য। তাছাড়া অনেকদিন পর বড় কোনো ইভেন্ট হচ্ছে। সবার সঙ্গে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে। অনুষ্ঠানটিও বেশ গোছানো ও মানসম্মত। সবকিছু পছন্দ হওয়ায় এখানে আনন্দের সঙ্গে উপস্থাপনা করছি।

নিরবের সঙ্গে প্রথমদিন উপস্থাপনা করেছেন ফারজানা বীথি। শেষদিনে উপস্থাপনা করবেন মাসুমা নাবিলা। প্রথমদিনে মঞ্চে পারফর্ম করেছেন কণ্ঠশিল্পী তপু, তাসনিম আনিকা। শেষদিন পারফর্ম করবেন কণা ও মেহজাবীন। পারফর্ম না করলেও সেখানে বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন ফেরদৌস এবং পূর্ণিমা।

Reneta

সৈকত নাসিরের পরিচালনায় শবনম বুবলীর সঙ্গে নিরব অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি মুক্তি অপেক্ষায়। এছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় অপু বিশ্বাসের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা নির্মাণাধীন। মার্চে শুরু করবেন চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমা। এ নায়কের হাতে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাশ’ নামে আরও একটি সিনেমা নির্মাণের অপেক্ষায় রয়েছে। যেটি শুরু হওয়ার কথা রয়েছে এপ্রিল নাগাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থাপনায় নিরবনিরবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT