চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:১৬ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে স্বাগতিক ওমানকে মাহমুদউল্লাহ রিয়াদের দল হারিয়েছে ২৬ রানে। স্লগ ওভারে দারুণ বোলিংয়ে জয় তুলে মাঠ ছাড়ে টিম টাইগার্স।

মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ওমান তোলে ১২৭ রান। মোস্তাফিজুর রহমান খরুচে থাকলেও শিকার করেন সর্বোচ্চ চার উইকেট। ৪ ওভারে বাঁহাতি পেসার দেন ৩৬ রান।

স্নায়ুর কঠিন পরীক্ষা গেছে টাইগার খেলোয়াড়দের। পুরো ম্যাচেই মাহমুদউল্লাহর চোখেমুখে দেখা গেছে আতঙ্কের ছাপ! জিতেও অবশ্য উদযাপন করেনি দল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারায় এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের।

শেষ ৫ ওভারে ওমানের দরকার ছিল ৫৪ রান, হাতে ৬ উইকেট। তখনই লাগাম টেনে ধরেন সাইফউদ্দিন। ১৬তম ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন সন্দীপের (৪) উইকেট। সাকিব পরের ওভারে ৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

শেষ ৩ ওভারে যখন ৪৭ রানের বিশাল চ্যালেঞ্জ স্বাগতিকদের সামনে, মোস্তাফিজ ৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে স্বস্তির বাতাস বইয়ে দেন। ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

সর্বোচ্চ ৪০ রান করেন জাতিন্দার সিং। এ ব্যাটার যতক্ষণ ক্রিজে ছিলেন, ওমানের দিকেই ঝুলে ছিল ম্যাচের ভাগ্য।

Reneta

বৃহস্পতিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। একই গ্রুপের অপর ম্যাচে ওমানের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারায়, আর স্কটল্যান্ড যদি ওমানকে হারায়, তাহলে মাহমুদউল্লাহ-মুশফিকরা চলে যাবে সুপার টুয়েলভে। বাংলাদেশ জিতলে, আর ওমান নিজ ম্যাচে জিতে গেলে রানরেটের হিসাব আসবে সামনে।

টস জিতে আগের ব্যাট করতে নেমে ১৫৩ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ। ওপেনার নাঈম শেখের ৫০ বলে ৬৪ রানের ইনিংসে দেড়শর পথ পাড়ি দেয় বাংলাদেশ। বাঁহাতির ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছয়ের মার।

ওমান পেসার বিল্লাল খান ও ফাইয়াজ বাট তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন কলিমউল্লাহ।

শুরুতে ২০ ওভারে দেড়শ পেরিয়ে অলআউট হয় বাংলাদেশ। শুরুর বিধ্বস্ত অবস্থা কাটিয়ে নাঈম ও সাকিব আল হাসান দেখান লড়াকু সংগ্রহের আশা। দলীয় শতকের পর তৃতীয় উইকেট জুটিও যখন তিন অঙ্কের পথে, তখন দুর্ভাগ্য সঙ্গী হয় বাংলাদেশ দলের। সরাসরি থ্রোয়ে রান আউ হন সাকিব। বাঁহাতি ব্যাটার ২৯ বলে ৪২ রানে থামেন, মারেন ৬টি বাউন্ডারি।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওমান পেস আক্রমণ সামলাতে বেশ হিমশিম খেতে হয় নাঈম ও লিটন দাসকে। ডট বলের বৃত্তে আটকে পড়েন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে লিটন (৬) এলবিডব্লিউ হন। ব্যাটিং পজিশনে অদল বদল করে খুব একটা লাভ হয়নি।

তিনে নামা শেখ মেহেদী রানের খাতা খোলার আগেই কট অ্যান্ড বোল্ড হন। পাওয়ার প্লে’র ৬ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তোলে মাত্র ২৯ রান।

দলীয় ফিফটি পূর্ণ করতে খেলতে হয় ৫০ বল (৮.২ ওভার)। পরের ৫০ অবশ্য আসে মাত্র ২৯ বলে। এসময় নাঈম-সাকিব জুটি খেলেন দুর্দান্ত। ৮০ রানের জুটি থামে সাকিবের রান আউটে।

নুরুল হাসান সোহান পাঁচ ও আফিফ হোসেন নামেন ছয় নম্বরে। তারা কার্যকরী হতে পারেননি মোটেও। দ্রুত তাদের উইকেট পতনের পর স্লগে ব্যাট চালানোর দায়িত্ব কাঁধে পড়ে মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহর। আজও হতাশ করেন মুশফিক। ৬ রান করে কাট শটে ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে।

ক্রিজে নেমে পরের বলে সাইফউদ্দিন ক্যাচ দেন লংঅফে। পেসার ফাইয়াজ জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। মাহমুদউল্লাহ শেষটা সামলেছেন মোটামুটি। তাতে দেড়শ পাড়ি দেয় বাংলাদেশ। ১০ বলে ১৭ রান করেন অধিনায়ক। ১১ ব্যাটারের মধ্যে কেবল তিনজন পেরিয়েছেন দুই অঙ্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-ওমান টি-টুয়েন্টিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT