চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

সৌদি আরবের জেদ্দায় পৌঁছে ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত ১২টায় তিনি ওমরা পালন করেন।

সৌদি বাদশাহ্’র আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে প্রধামন্ত্রীর সঙ্গে
রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা এবং
একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবন নিমার্ণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরের রোববার প্রধানমন্ত্রী জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদি বাদশাহের আল সালাম প্রাসাদে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট সকল বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়া সৌদি সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী সালমান বিন সুলতান আল সৌদ এবং সৌদি বাদশাহের রয়্যাল কাউন্সিলের উপদেষ্টা ইয়াসের আল মিয়াসহ বেশ কয়েকজন সৌদি মন্ত্রী এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সোমবার সকালে প্রধানমন্ত্রী বিমানে মদিনার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন এবং মদিনায় তিনি মদীনা হিলটন হোটেলে অবস্থান করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Reneta

এরআগে শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি বাদশাহ্’র আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেসময় জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি গোলাম মশিহ প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান এবং লাল গালিচার সংবর্ধনা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসৌদি সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT